ঢাকা , বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬ , ২৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
রাসুল (সা.)-এর দৈহিক গঠন পুঠিয়ায় ইউএনওর অভিযানে গুদামে ৩৩০ বস্তা অননুমোদিত সার জব্দ মোহনপুরে মৌজা ও প্লটভিত্তিক জাতীয় ডিজিটাল ভূমি জোনিং বিষয়ে কর্মশালা ওসিকে অযোগ্য অ্যাখা দিয়ে ব্যবস্থা নিতে আদালতের নির্দেশ ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে ১০ হাজার কেজি ভারতীয় জিরা জব্দ মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার উত্তর আমেরিকা ট্যুরে বিটিএসের নতুন রেকর্ড সুযোগ পেলে মিমকে নায়িকা হিসেবে চান আলমগীর রাজশাহী মহানগরীতে বিদেশী মদ ও ইয়াবা ট্যাবলেট সহ মাদক কারবারী গ্রেপ্তার ৩ ইয়েমেনে মুহুর্মুহু বিমান হামলা সৌদি আরবের আটক মার্কিন ড্রোনটির ‘রিভার্স ইঞ্জিনিয়ারিং’ করতে পারে ইরান বিশ্ববাজারে আবারও বাড়লো স্বর্ণের দাম মার্কিন রাস্তা থেকে ভারতীয়দের সরে যেতে বললেন ট্রাম্প! নির্বাচনের পরেই শেষ হবে ইরানের সঙ্গে চলমান যুদ্ধ: ট্রাম্প জামায়াতকর্মীর বাবার গুদামে সরকারি চাল, ভিডিও করায় মারধর খুলনায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী কারাগার থেকে পালিয়ে ২৫ মাস আত্মগোপনে থেকেও শেষ রক্ষা হলো না সার নিয়ে অনিয়ম ঠেকাতে মাঠে পুঠিয়া উপজেলা প্রশাসন, নজরদারিতে ২১ সার ডিলার মব করে গণপিটুনির পর মামলা, ২২ দিন পর জামিনে মুক্ত সেই শিক্ষক

ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ ৭৪০ মার্কিন সেনার মরদেহ শনাক্ত

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০২:৫৮:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০২:৫৮:২২ অপরাহ্ন
ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ ৭৪০ মার্কিন সেনার মরদেহ শনাক্ত ছবি: সংগৃহীত
ভিয়েতনাম যুদ্ধকালে নিখোঁজ হওয়া ৭৪০ মার্কিন সেনার মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স পিওডব্লিউ–এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির পরিচালক কেলি ম্যাককিগ। ভিয়েতনামের সহায়তায় এই দীর্ঘমেয়াদি অনুসন্ধান সফলভাবে পরিচালিত হয়েছে বলে উল্লেখ করেন তিনি। খবর ভিয়েতনাম প্লাসের।

বৃহস্পতিবার (১০ জুলাই) ভিয়েতনামের রাষ্ট্রীয় নথিপত্র ও আর্কাইভ বিভাগের আওতাধীন ন্যাশনাল আর্কাইভস সেন্টার-৩ পরিদর্শনের সময় এক বিবৃতিতে ম্যাককিগ এ তথ্য জানান।

তিনি বলেন, 'ভিয়েতনামের নিরলস সহায়তায় এতজন নিখোঁজ মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং এই কর্মসূচি যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম কৌশলগত অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে।'

তিনি আরও বলেন, '২০২৫ সাল একাধিক ঐতিহাসিক ঘটনার বর্ষপূর্তির বছর—ভিয়েতনাম পুনঃএকত্রিকরণের ৫০ বছর, ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর এবং যুক্তরাষ্ট্রের নিখোঁজ সেনা অনুসন্ধান কার্যক্রমের ৪০ বছর পূর্তি।'

ম্যাককিগ জানান, ১৯৭৩ সালের প্যারিস শান্তিচুক্তির পরই ভিয়েতনামের পক্ষ থেকে নিখোঁজ সেনাদের খোঁজে একটি বিশেষ সংস্থা গঠন করা হয় এবং সেই সময় থেকেই তারা যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে আসছে। এই মানবিক উদ্যোগের জন্য মার্কিন সেনাদের পরিবারগুলোর পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

তবে এখনো ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ ১ হাজার ১৫৭ মার্কিন সেনার কোনো খোঁজ পাওয়া যায়নি বলে স্বীকার করেছেন ম্যাককিগ। তার মতে, তথ্যের অভাব অনুসন্ধান প্রক্রিয়াকে কঠিন করে তুলছে। তিনি বলেন, 'তথ্য সংগ্রহ হলো এই অনুসন্ধান প্রক্রিয়ার সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ। সঠিক তথ্য অনুসন্ধানকারী দলকে যথাযথ স্থানে পৌঁছাতে সহায়তা করে।'

ভিয়েতনামের স্টেট রেকর্ডস অ্যান্ড আর্কাইভস বিভাগের পরিচালক ডাং থান টুং জানান, শুধু যুক্তরাষ্ট্র নয়, ফ্রান্সের সঙ্গেও এই সংস্থা ঘনিষ্ঠভাবে কাজ করছে, যাতে নিখোঁজ সেনাদের পরিবারকে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা যায়। তিনি আরও বলেন, 'তথ্য বিনিময় ও পারস্পরিক সহযোগিতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।'

দীর্ঘ সময় পেরিয়ে গেলেও, ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র যৌথ উদ্যোগে এই মানবিক অনুসন্ধান কার্যক্রম এখনো অব্যাহত রয়েছে। নিখোঁজদের শনাক্ত করতে তথ্য ও প্রযুক্তিনির্ভর প্রচেষ্টা বাড়ানোর পাশাপাশি পারস্পরিক কূটনৈতিক সম্পর্কও আরও জোরদার হচ্ছে বলে মনে করছেন পর্যবেক্ষকরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার

মতিহারে বিপুল পরিমাণ গাঁজা সহ মাদক কারবারী মোঃ মহিউদ্দিন গ্রেপ্তার