ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ১০ বাংলাদেশি নারী উদ্ধার

  • আপলোড সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৮:৩৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১১-০৭-২০২৫ ০৩:৪৮:৩৩ অপরাহ্ন
মালয়েশিয়ায় যৌন নিপীড়নের শিকার ১০ বাংলাদেশি নারী উদ্ধার ছবি: সংগৃহীত
মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পেতালিংয়ের একটি পতিতালয়ে অভিযান চালিয়ে যৌন নিপীড়নের শিকার ১০ বাংলাদেশি নারীসহ উদ্ধার ১৪ জন বিদেশি নারীকে উদ্ধার করেছে দেশটির অভিবাসন বিভাগ। বুধবার (৯ জুলাই) রাত দেড়টার দিকে অভিযান চালিয়ে তাদের উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন কুয়ালালামপুর অভিবাসন পরিচালক ওয়ান সওপি ওয়ান ইউসুফ।
 
উদ্ধারকৃত নারীদের বয়স ১৮ থেকে ৩৬ বছরের মধ্যে। এদের মধ্যে ১০ জন বাংলাদেশি, তিনজন ভারতীয় এবং একজন ইন্দোনেশীয় নারী রয়েছেন।
 
ওয়ান সওপি আরও জানান, একজন ভুক্তভোগী দাবি করেছেন যে তার প্রেমিক তাদের বিচ্ছেদের পর তাকে ‘বিক্রি’ করে দিয়েছে এবং তাকে জোরপূর্বক পতিতাবৃত্তিতে বাধ্য করা হয়েছে। অভিযানের সময় বেশ কয়েকজন খদ্দের অভিবাসন বিভাগের কর্মকর্তাদের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টা করেন।
 
ওয়ান সওপি আরও জানান, এই পতিতালয়টি সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত পরিচালিত হতো এবং সেখানে হেঁটে আসা খদ্দেরদেরও সেবা দেয়া হতো।

অভিযান চলাকালীন পতিতালয়ের তিনজন তত্ত্বাবধায়ককে মানবপাচারের অভিযোগে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে মানবপাচার ও অভিবাসী চোরাচালান বিরোধী আইন ২০০৭ এর ১২ ধারায় তদন্ত চলছে।
 
এছাড়াও, ঘটনাস্থল থেকে ১৬ জন পুরুষ খদ্দেরকে আটক করা হয়েছে, যাদের মধ্যে নয়জন নেপালি, দুজন বাংলাদেশি এবং পাঁচজন মিয়ানমারের নাগরিক। প্রতিটি খদ্দেরের কাছ থেকে প্রায় ৬০ রিঙ্গিত আদায় করা হতো বলে ধারণা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী