ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘আগে বুঝিনি এত পরিশ্রম করতে হবে’, কঙ্গনার আক্ষেপ শুনে ইস্তফার দাবি দলের অন্দরে

  • আপলোড সময় : ১২-০৭-২০২৫ ১০:২৮:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১২-০৭-২০২৫ ১০:২৮:৩১ অপরাহ্ন
‘আগে বুঝিনি এত পরিশ্রম করতে হবে’, কঙ্গনার আক্ষেপ শুনে ইস্তফার দাবি দলের অন্দরে ‘আগে বুঝিনি এত পরিশ্রম করতে হবে’, কঙ্গনার আক্ষেপ শুনে ইস্তফার দাবি দলের অন্দরে
বছর ঘুরতেই রাজনীতি নিয়ে তৈরি হওয়া আক্ষেপ এক এক করে ভাগ করে নিচ্ছেন কঙ্গনা রনৌত। গত বছর বিপুল ভোটে জয়ী হয়ে হিমাচলপ্রদেশের মান্ডি কেন্দ্রের সাংসদ নির্বাচিত হয়েছিলেন অভিনেত্রী। বছর ঘুরতেই রাজনীতির প্রতি বিমুখ তিনি!

নালা পরিষ্কার করা ও রাস্তা সাফাই করার মতো সমস্যা নিয়ে তাঁর দ্বারস্থ হচ্ছেন সাধারণ মানুষ, যা মোটেই পছন্দ হচ্ছে না কঙ্গনার। রাজনীতি করে রোজগারের পরিমাণ নিয়েও সন্তুষ্ট নন তিনি। এ বার আরও এক উপলব্ধির কথা জানালেন কঙ্গনা। তিনি প্রথমে ভেবেছিলেন, বেশ হালকা চালেই রাজনীতি সংক্রান্ত নানা কাজ করতে পারবেন। খুব বেশি মাথা ঘামানোর বা পরিশ্রমের প্রয়োজন নেই। কিন্তু ক্রমশ বুঝলেন, তাঁর ধারণা ভুল। বরং সাংসদ হলে অনেকটা খুব বেশি সময় দিতে হয়।

কঙ্গনা বলেছেন, “আমি ভাবিনি, এতটা পরিশ্রম করতে হয়। আমাকে যখন কাজের প্রস্তাব দেওয়া হয়েছিল, তখন জানানো হয়, ৬০-৭০ দিন সংসদে উপস্থিত থাকলেই হবে। বাকি দিনগুলোয় নিজের কাজ করা যাবে। বিষয়টা শুনে ঠিকঠাকই মনে হয়েছিল। কিন্তু অনেকটা সময় দিতে হয়।”

সাংসদ হিসেবে নিযুক্ত হওয়ার পর থেকে, অভিনয় জগতের সঙ্গে দূরত্ব বেড়েছে তাঁর। মাত্র একটি ছবি ‘ইমার্জেন্সি’ মুক্তি পেয়েছে। সেই ছবির কাজ যদিও সাংসদ নির্বাচিত হওয়ার আগেই সারা হয়েছিল। তার পর থেকে আর কোনও ছবির কাজও শুরু করেননি তিনি। তবে শোনা যাচ্ছে, প্রথম হলিউড ছবির কাজ শুরু করবেন খুব শীঘ্রই।

কঙ্গনার পর পর মন্তব্য নিয়ে ইতিমধ্যেই বিজেপির অন্দরে সমস্যা শুরু হয়েছে। কঙ্গনা জানিয়েছেন, তিনি সে ভাবে রাজনীতি উপভোগ করছেন না। তাই হিমাচল প্রদেশের মন্ত্রী জগৎ সিংহ নেগি দাবি করেছেন, সাংসদ হয়ে আক্ষেপ তৈরি হলে এবং কাজ ভাল না লাগলে কঙ্গনার অবিলম্বে ইস্তফা দেওয়া উচিত।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী