ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্সদের মারধরে বিচার চেয়ে মানববন্ধন

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ০৯:১৯:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ০৯:১৯:০৪ অপরাহ্ন
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্সদের মারধরে বিচার চেয়ে মানববন্ধন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র নার্সদের মারধরে বিচার চেয়ে মানববন্ধন
রাজশাহী নার্সিং কলেজে সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সদের ওপর নিষিদ্ধ ঘোষিত ও চিহ্নিত সন্ত্রাসী বেসিক বিএসসি ইন নার্সিং ছাত্রলীগের ছাত্রদের হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার( ১৫মে ) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের প্রধান ফটকের সামনে এই মানববন্ধনের আয়োজন করেন হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ও ডিপ্লোমা ইন্টার্ন নার্সবৃন্দ। মানববন্ধনে বক্তারা হামলাকারীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং দ্রুত তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।

নার্সদের অভিযোগ, গত ১২ মে একটি কেন্দ্রীয় বিজ্ঞপ্তির পরিপ্রেক্ষিতে সারাদেশে নার্সিং শিক্ষকদের জরুরি মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তার অংশ হিসেবে রাজশাহী নার্সিং কলেজের শিক্ষকবৃন্দ এবং রামেক হাসপাতালের কিছু সিনিয়র স্টাফ নার্স কলেজের অডিটোরিয়ামে একটি সভায় অংশ নিতে গেলে ছাত্রলীগের কয়েকজন সদস্য তাদের উপর হামলা চালায়।

অভিযোগ অনুযায়ী, বেসিক বিএসসি ইন নার্সিং-এর কিছু ছাত্র প্রথমে কলেজে উপস্থিত সিনিয়র নার্সদের গালিগালাজ ও শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং একপর্যায়ে তাদের কলেজ ভবনে তালাবদ্ধ করে রাখে। ঘটনা জানাজানি হলে আরও নার্স ঘটনাস্থলে উপস্থিত হলে তাদেরও লাঠি, হকিস্টিক, রড ও অন্যান্য অস্ত্র নিয়ে হামলা করা হয়। এতে অন্তত ৭ জন সিনিয়র স্টাফ নার্স গুরুতরভাবে আহত হন এবং বর্তমানে তারা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

মানববন্ধনে উপস্থিত নার্সরা জানান, এই ধরণের বর্বর হামলা নার্সিং পেশার জন্য অপমানজনক ও অমানবিক। তারা অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। আন্দোলনরত নার্সরা হুঁশিয়ারি দিয়ে বলেন, প্রয়োজন হলে তারা আরও কঠোর কর্মসূচিতে যেতে বাধ্য হবেন।

ডেপুটি নার্সিং সুপারিনটেন্ড কামরুন্নাহার বলেন, “ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও এখনো কোন পদক্ষেপ নিতে দেখা যায়নি। আমরা রোগীদের সেবা বন্ধ না করে শান্তিপূর্ণ মানববন্ধন করছি এবং এরপর সেবায় ফিরে যাবো।”

সিনিয়র স্টাফ নার্স জান্নাতুল ফেরদাউস বলেন, “আমরা ডিপ্লোমা বা বিএসসি ভিত্তিক ভেদাভেদ চাই না। আমরা সবাই নার্স এবং একই ছাতার নিচে এক হয়ে কাজ করতে চাই।”

মানববন্ধনে আরও বক্তব্য রাখেন সিনিয়র স্টাফ নার্স মামুনুর রশীদ, কামরুল ইসলাম, রিমা খাতুন ও খুশি হালদার। বক্তারা একমত হন, যত দ্রুত সম্ভব এই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনতে হবে, যাতে ভবিষ্যতে নার্সদের ওপর এধরনের ন্যাক্কারজনক হামলার পুনরাবৃত্তি না ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী