ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দাফনের তিনদিন পর মরদেহ উত্তোলন, রাতের আঁধারে পুনরায় অন্য স্থানে দাফন

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ০২:৩৬:৩১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ০২:৩৬:৩১ অপরাহ্ন
দাফনের তিনদিন পর মরদেহ উত্তোলন, রাতের আঁধারে পুনরায় অন্য স্থানে দাফন ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী গ্রামে দাফনের তিনদিন পর এক কৃষকের মরদেহ উত্তোলন করে রাতের আঁধারে পুনরায় অন্য স্থানে দাফন করা হয়েছে। এ ঘটনাকে ঘিরে এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত ৯ জুলাই চিকিৎসাধীন অবস্থায় মারা যান কৃষক আব্দুস সাত্তার (৬৭)। ওইদিনই তাকে সোনামুখী গ্রামের জান্নাতুল বাকী কবরস্থানে দাফন করা হয়। তবে রোববার (১৩ জুলাই) সকালে স্থানীয়রা আব্দুস সাত্তারের বাড়ির পাশে একটি নতুন কবর দেখতে পান।


নিহতের ভাতিজা মজনু মিয়া বলেন, ‘আমার চাচা আব্দুস সাত্তার পূর্বপাড়ায় একাই বসবাস করতেন, আর তার পরিবার অন্য গ্রামে থাকে। রোববার সকালে হঠাৎ নতুন কবর দেখে আমরা সবাই বিস্মিত হয়ে যাই। পরে সন্দেহ হয়, হয়তো চাচার লাশই রাতের আঁধারে এখানে এনে দাফন করা হয়েছে।’

গ্রামের এক বৃদ্ধ বলেন, ‘গভীর রাতে কবরস্থানের পাশে খোঁড়াখুঁড়ির শব্দ পেয়ে আমি এগিয়ে যাই। দেখি পাঞ্জাবি পরা চার-পাঁচজন ব্যক্তি কবর খুঁড়ছেন। সামনে এগোতেই তারা ধমক দিয়ে সরে যেতে বলেন। আমি ভয় পেয়ে চলে আসি।’

আব্দুস সাত্তারের ঘনিষ্ঠ বন্ধু মাসুদ বলেন, ‘সাত্তার জীবদ্দশায় বলেছিলেন, মারা গেলে যেন তাকে তার বাড়ির পাশে কবর দেয়া হয়। কিন্তু সেই জায়গাটি সরকারি খাসজমি হওয়ায় তখন সেখানে দাফন করা হয়নি। এখন দেখা যাচ্ছে, ঠিক সেখানেই কেউ তাকে আবার কবর দিয়েছে।’

সোনামুখী ইউনিয়ন পরিষদের সদস্য বেলাল হোসেন বলেন, ‘সাত্তার জীবিত অবস্থায় বাড়ির পাশে কবর দিতে বলেছিলেন। কিন্তু জায়গাটি খাসজমি হওয়ায় প্রথমে তার স্বজনরা তাতে সম্মত হননি। আজ দেখি, মরদেহ উত্তোলন করে সেই জায়গাতেই দাফন করা হয়েছে। কে বা কারা করেছে, তা জানা যায়নি।’

এ বিষয়ে কাজিপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম জানান, ‘আমরা খবর পেয়ে পুলিশ পাঠিয়েছি। প্রাথমিকভাবে জানা গেছে, কারা যেন পূর্বের কবরস্থান থেকে মরদেহ তুলে নতুন করে দাফন করেছেন। এখনও এ নিয়ে কেউ অভিযোগ করেনি। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছি।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী