ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মতিহারে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল গ্রেফতার

  • আপলোড সময় : ১৪-০৭-২০২৫ ১০:৩১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৪-০৭-২০২৫ ১০:৩১:৪৩ অপরাহ্ন
মতিহারে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল গ্রেফতার মতিহারে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী বাবুল গ্রেফতার
রাজশাহী নগরীতে ওয়ারেন্টভুক্ত সাজাপ্রাপ্ত পলাতক আসামি সোহেলকে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (১৩ জুলাই) দিনগত রাত দেড়টায় নগরীর মতিহার থানাধীন ললিতাহার ভাটাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেফতার এড়াতে সে দীর্ঘদিন ধরে পালিয়েছিল। 

গ্রেফতার পলাতক আসামি মোঃ সোহেল বাবু অরফে বাবুল (৩৫), সে মতিহার থানার ললিতাহার ভাটাপাড়া এলাকার মোঃ বাচ্চু মিয়ায় ছেলে।

সোমবার দুপুরে র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

র‌্যাব জানায়, গ্রেফতার আসামি এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সেবনকারী ও অস্ত্র কারবারি।

২০২২ সালে বাবুল অবৈধ আগ্নেয়াস্ত্র বহনকালে হাতেনাতে গ্রেফতার হয়। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে একটি মামলা হয়। ওই মামলায় গত ১৩ এপ্রিল ২০২৫ তারিখে ১৮৭৮ সালের অস্ত্র আইনের ১৯-এ ধারায় দোষী সাব্যস্ত করে বিজ্ঞ আদালত তাকে ১০ বছরের সশ্রম কারাদন্ড প্রদান করেন। পরবর্তীতে সে গ্রেফতার এড়াতে আত্মগোপনে চলে যায়।

অবশেষে গতকাল রবিবার রাত দেড়টায় তাকে গ্রেফতার করা হয়। সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে মতিহার থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ