ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

দক্ষিণ গাজ়ায় পর পর বোমাবর্ষণ,খান ইউনিস শহরের মর্গে জমছে টুকরো টুকরো দেহ

  • আপলোড সময় : ১৫-০৫-২০২৫ ১০:৩৩:৫৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৫-২০২৫ ১০:৩৩:৫৫ অপরাহ্ন
দক্ষিণ গাজ়ায় পর পর বোমাবর্ষণ,খান ইউনিস শহরের মর্গে জমছে টুকরো টুকরো দেহ দক্ষিণ গাজ়ায় পর পর বোমাবর্ষণ,খান ইউনিস শহরের মর্গে জমছে টুকরো টুকরো দেহ
গাজ়া ভূখণ্ডে রাতভর বোমাবর্ষণে অন্তত ৫৪ জনের মৃত্যু হয়েছে। সংবাদ সংস্থা এপি সূত্রে খবর, বুধবার রাতে দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে আকাশপথে একের পর এক হামলা হয়েছে। ওই শহরে বুধবার রাত থেকে বৃহস্পতিবার সকালের মধ্যে অন্তত ১০ বার আকাশপথে হামলা হয়েছে। স্থানীয় হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, এখনও পর্যন্ত ৫৪টি দেহ ওই হাসপাতালের মর্গে পৌঁছেছে। মৃতের সংখ্যা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে।

ইজ়রায়েল এবং প্যালেস্টাইনপন্থী সশস্ত্র গোষ্ঠী হামাসের যুদ্ধে প্রতি দিনই ক্ষতবিক্ষত হচ্ছে গাজ়া ভূখণ্ড। প্রায় দেড় বছর ধরে বিধ্বস্ত অবস্থা হয়ে রয়েছে গাজ়ার। প্রথম দফার সাময়িক যুদ্ধবিরতি শেষ হওয়ার পর থেকে গাজ়ায় ফের সামরিক অভিযান শুরু করেছে ইজ়রায়েল। বুধবারও গাজ়ার উত্তর এবং দক্ষিণ প্রান্ত মিলিয়ে অন্তত ৭০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। সংবাদ সংস্থা রয়টার্স সূত্রে খবর, মৃতের সংখ্যা কমপক্ষে ৮০। ওই হামলায় অন্তত ২০ জন শিশুর মৃত্যুর খবরও মিলেছিল। ওই হামলার রেশ কাটতে না কাটতেই ফের দক্ষিণ গাজ়ার খান ইউনিস শহরে হামলা চলল।

খান ইউনিস শহরের নাসের হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, বেশ কিছু টুকরো টুকরো দেহাংশ এসে পৌঁছেছে হাসপাতালে। বাকি দেহগুলি এসেছে ‘বডিব্যাগে’ (শবদেহ বহন করার ব্যাগ) করে। হাসপাতালের মর্গে এখনও পর্যন্ত ৫৪টি দেহ পৌঁছেছে। বস্তুত, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বর্তমানে পশ্চিম এশিয়ার দেশগুলি সফর করছেন। সৌদি আরব, কাতার হয়ে বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরশাহি সফর রয়েছে ট্রাম্পের। তবে তাৎপর্যপূর্ণ ভাবে ট্রাম্পের এই সফরসূচিতে ইজ়রায়েল ছিল না। অনেকেই অনুমান করছিলেন ট্রাম্পের পশ্চিম এশিয়া সফরের সময়ে ইজ়রায়েল-হামাস সংঘর্ষবিরতিতে কোনও দিশা মিলতে পারে। তবে এখনও পর্যন্ত তেমন কিছু ঘটেনি। বরং পর পর দু’দিন ঘন ঘন বোমাবর্ষণে আরও বিধ্বস্ত হল গাজ়া ভূখণ্ড।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী