ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মেকআপের সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে রূপটান হবে নিখুঁত

  • আপলোড সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৭:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৫-০৭-২০২৫ ০৮:২৭:৩৯ অপরাহ্ন
মেকআপের সময় কোন ভুলগুলি এড়িয়ে চললে রূপটান হবে নিখুঁত ফাইল ফটো
বর্ষার মরসুমে ত্বকের সমস্যা নিয়ে নাজেহাল হতে হয় অনেককেই। ত্বকের উপরিভাগে বেশ কিছু ছোট ছোট ছিদ্র থাকে। এই ছিদ্রগুলি ত্বককে শ্বাসপ্রশ্বাস নিতে সাহায্য করে। আর্দ্রতা ধরে রাখে। ত্বককে ঠান্ডা রাখে। এগুলি এতই ছোট ছোট যে, খালি চোখে দেখতে পাওয়ার কথা নয়। কিন্তু অনেক সময়েই কপাল, নাক ও গালের রোমকূপ বড় হয়ে গর্তের মতো দেখতে লাগে। ত্বক শিথিল ও বয়স্ক দেখায়। ত্বকের ছিদ্র বড় হলে তাতে ধুলোময়লা জমে। হরমোনের সমস্যা থাকলে, অতিরিক্ত ধূমপান করলে বা বংশগত কারণেও রোমকূপ বড় হয়। ত্বক অপরিচ্ছন্ন রাখলেও এই সমস্যা দেখা যায়। এর ফলে ত্বক সারা ক্ষণ তৈলাক্ত থাকে। তখন ব্রণ, র‌্যাশের সমস্যাও বাড়ে।

ওপেন পোর্‌সের সমস্যা বাড়লে অনেক সময়ে মেকআপ করেও ঢাকা যায় না। এই সমস্যা থাকলে মেকআপ ত্বকের সঙ্গে ভাল ভাবে মিশতেও চায় না। যাঁদের সত্যিই এই সমস্যা আছে, তাঁরা কী ভাবে মেকআপ করলে ত্বক মসৃণ ও জেল্লাদার দেখাবে?

১) সাধারণ প্রাইমার নয়, ওপেন পোর্‌সের সমস্যা থাকলে জেল প্রাইমার ব্যবহার করতে হবে। এই প্রাইমার ব্যবহার করলে ত্বক মসৃণ দেখায়।

২) এ ক্ষেত্রে ম্যাট ফাউন্ডেশন ব্যবহার করতে হবে। খুব বেশি পরিমাণে ফাউন্ডেশন নয়, খুব সামান্য মাত্রায় ব্যবহার করতে হবে। অতিরিক্ত ব্যবহার করলে মেকআপ কখনওই মসৃণ হবে না।

৩) সারা মুখে কনসিলার নয়। কেবল মাত্র চোখের তলায়, ঠোঁটের চারপাশে কিংবা কালচে দাগ আছে, এমন জায়গাতেই কনসিলার ব্যবহার করুন।

৪) সেটিং পাউডার দিয়ে মেকআপ সেট করতে হবে। কিন্তু খুব সামান্য মাত্রায় পাউডার ব্যবহার করুন।

৫) ওপেন পোর্‌স আছে, এমন জায়গাগুলিতে ভুলেও হাইলাইটার ব্যবহার করবেন না।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী