ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

মতিহারে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৭:৪৩:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৭:৪৩:২১ অপরাহ্ন
মতিহারে  স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা মতিহারে স্ত্রীর উপর অভিমান করে স্বামীর আত্মহত্যা
রাজশাহী মহানগরীতে স্ত্রীর উপর অভিমান করে রাতুল (৩০) নামের এক ব্যক্তির আত্মহত্যার অভিযোগ উঠেছে। 

বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় নগরীর মতিহার থানার মির্জাপুর এলাকার ভাড়া করা বাড়ি থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তিনি ওই এলাকার ফারুকের বাড়ীর ভাড়াটিয়া।

মৃত রাতুল, নগরীর বোয়ালিয়া থানার হাদির মোড় (রাণীনগর) এলাকার স্বপনের ছেলে। 

রাতুলের মামা সুমন জানান, স্ত্রীর সাথে মনোমালিন্য হয়েছিল রাতুলের। এরপর গত ১৫/২০দিন যাবত তার স্ত্রী তার বাবার বাড়িতে অবস্থান করছে। তবে রাতুল তার ভাড়াকরা বাড়িকে একাই বসবাস করছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকাল ৪টার দিকে বাড়িতে যায়। এদিন বিকাল সাড়ে ৫টায় রাতুলকে ডাকতে গিয়ে ঘরের ভেতর থেকে দরজা আটকানো পাওয়া যায়। তার কোন সাড়া শব্দ না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে দেখা যায়, সিলিং ফ্যানের সাথে গলায় ফাঁসদিয়ে রাতুল ঝুলছে। এ সময় মতিহার থানা পুলিশকে বিষয়টি অবগত করা হয়। পরে পুলিশ গিয়ে রাতুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে। 

এ ব্যপারে মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি), মোঃ আব্দুল মালেক জানায়, মৃত রাতুলের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক), হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। শুক্রবার দুপুরে ময়নাতদন্ত শেষে মৃত রাতুলের মরদেহ তার স্বজনদের নিকট হস্তান্তর করা হয়েছে। ওসি আর জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে স্ত্রীর সাথে কলহের জেরেই রাতুল আত্মহত্যা করেছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলে বিস্তারিত জানা যাবে। 

এ ব্যপারে মতিহার থানায় একটি (ইউডি), অপমৃত্যুর মামলা রুজু হয়েছে বলেও জানান ওসি। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ