ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আরএমপিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ ও সনদপত্র গ্রহণ

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৫:৪২:১৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৫:৪২:১৯ অপরাহ্ন
আরএমপিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ ও সনদপত্র গ্রহণ আরএমপিতে প্রাথমিক চিকিৎসা বিষয়ে ৩০ পুলিশ সদস্যের প্রশিক্ষণ ও সনদপত্র গ্রহণ
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের ৩০জন পুলিশ সদস্যকে প্রাথমিক চিকিৎসা বিষয়ক প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ করা হয়েছে। 

বুধবার (১৬ জুলাই) কোর্স শেষে দুপুর আড়াইটায় আরএমপির সদর দপ্তরে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় আরএমপি পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন।

আরএমপির ট্রেনিং স্কুলে ৩দিন ব্যাপী প্রশিক্ষণটির যৌথ আয়োজন করে ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস (আইসিআরসি) ও রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রশিক্ষণটি পরিচালনা করে আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, ঢাকা।

সমাপনী অনুষ্ঠানে পুলিশ কমিশনার বলেন, আইসিআরসি ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির দক্ষ প্রশিক্ষকরা এই প্রশিক্ষণ দেন। এই প্রশিক্ষণের মাধ্যমে পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা সম্পর্কে ধারণা দেওয়া হয়, যা তাদের পারিবারিক ও সামাজিক দায়িত্ব পালনের পাশাপাশি স্বাস্থ্য ঝুঁকি কমাতে সহায়ক ভূমিকা পালন করবে। পুলিশ হলো প্রথম সাড়া দানকারী সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। প্রাথমিক চিকিৎসার মতো গুরুতপূর্ণ প্রশিক্ষণ দেওয়ার জন্য তিনি আইসিআরসিকে (ইন্টারন্যাশনাল কমিটি অব দ্য রেড ক্রস) ধন্যবাদ জানান। এই প্রশিক্ষণের ফলে সড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তিদের কিংবা জরুরি প্রয়োজনে এই জ্ঞান তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্যরা প্রয়োগ করতে পারবে। 

সমাপনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নাজমুল হাসান, পিপিএম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম), গোলাম রব্বানী শেখ, পিপিএম, উপ-পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড প্রসিকিউশন), মোহাম্মদ মোস্তাফিজুর রহমান উপ-পুলিশ কমিশনার (ফোর্স), আইসিআরসি এর ইমার্জেন্সি কেয়ার প্রোগ্রাম ম্যানেজার ডা.জেলিসা খানম, হেলথ ফিল্ড অফিসার ডা.ফারহানা আক্তার ডলি এবং বিডিআরসিএস এর উপ-সহকারী পরিচালক মৃণাল কান্তি সাহা-সহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ ও প্রশিক্ষণার্থীবৃন্দ। সনদপত্র বিতরণ শেষে আইসিআরসির কর্মকর্তাগণ পুলিশ কমিশনার এর হাতে প্রাথমিক চিকিৎসার উপকরণসমূহ তুলে দেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী