ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

৪২ বছরে ২৪০ কোটির ব্যবসা সামলাচ্ছেন ক্যাটরিনা কাইফ!

  • আপলোড সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৯:২১ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৭-২০২৫ ০৯:২৯:২১ অপরাহ্ন
৪২ বছরে ২৪০ কোটির ব্যবসা সামলাচ্ছেন ক্যাটরিনা কাইফ! ক্যাটরিনা কাইফ। ছবি: সংগৃহীত
সালমান খানের হাত ধরে বলিউডে পা রেখেছিলেন। তাঁর প্রথম দিকের ছবিগুলি দেখে দর্শকের ধারণা হয়েছিল, তিনি কেবলই এক সুন্দর মুখ। সৌন্দর্য প্রদর্শন করা ছাড়া তার আর কিছুই করার নেই। এই সুন্দর মুখের পিছনে কোনও মতামত বা ব্যবসায়িক বুদ্ধি থাকতে পারে, তা ভাবেননি অনেকেই। কিন্তু, একটা সময়ের পর থেকে তাঁকে নিয়ে মানুষের মতামত বদলাতে থাকে। কথা হচ্ছে ক্যাটরিনা কাইফের। বুধবার ৪২ বছর পূর্ণ হল তাঁর।

বহিরাগত হিসাবে শুরু করেছিলেন কেরিয়ার। পরিবারের আর্থিক হাল ধরতে হয়েছিল তাঁকে। ৪২ বছরে ২৪০ কোটি টাকার ব্যবসা সামলাচ্ছেন তিনি। অক্ষয় কুমারের বিপরীতে ‘নমস্তে লন্ডন’ ছবি থেকে নিজেকে প্রমাণ করতে শুরু করেছিলেন অভিনেত্রী। বক্স অফিস সাফল্য পেয়েছিল এই ছবি। তার পরে ‘জ়িন্দেগি না মিলেগি দোবারা’, ‘রাজনীতি’, ‘এক থা টাইগার’, ‘মেরি ক্রিসমাস’-এর মতো ছবিতে অভিনয় করেন তিনি। অভিনয়ের পাশাপাশি উদ্যোগপতি হিসাবেও নিজের পাকাপাকি জায়গা তৈরি করেছেন তিনি। কয়েক বছরের মধ্যেই ক্যাটরিনার প্রসাধনীর ব্যবসা সফল ও নিজস্ব পরিচিতি তৈরি করেছে।

নিজের ব্র্যান্ড তৈরির আগে ২০১৮ সালে একটি রিটেল সংস্থায় ২.০৪ কোটি টাকার বিনিয়োগ করেছিলেন ক্যাটরিনা। ২০২১ সালে এই অর্থের পরিমাণ বেড়ে হয় ২২ কোটি টাকা। বোঝা যায়, ক্যাটরিনা ব্যবসার জগতে লম্বা দৌড়ের ঘোড়া।

প্রসাধনীর বাজারে প্রতিযোগিতা তুঙ্গে থাকা সত্ত্বেও পাকাপাকি জায়গা করে নিয়েছে ক্যাটরিনার ব্র্যান্ড। ক্যাটরিনা এক সাক্ষাৎকারে নিজেই জানিয়েছিলেন, শৈশব থেকে প্রসাধনীর প্রতি তাঁর তীব্র আকর্ষণ। নিজের প্রসাধনীও তাই নিজে করতেই পছন্দ করেন তিনি। তাই প্রসাধনী নিয়েই ব্যবসার কথা ভেবেছিলেন। এই মুহূর্তে ক্যাটরিনার ব্র্যান্ডের মূল্য ২৪০ কোটি টাকা।

এই দীর্ঘ সফরে ক্যাটরিনার সম্পত্তির পরিমাণও নজর কাড়ার মতো। বিদেশে ও দেশে বেশ কিছু জমি ও বাড়ি রয়েছে তাঁর। মুম্বইয়ের আন্ধেরিতে বিলাসবহুল এক আবাসনে দোতলা ফ্ল্যাট রয়েছে তাঁর। সেই বাড়ির দাম ১৭ কোটি টাকা। ভিকির সঙ্গে বিয়ের আগে এই বাড়িতেই থাকতেন ক্যাটরিনা। এ ছাড়া, লন্ডনে ৭.২ কোটি টাকার একটি বা়ড়ি রয়েছে। বর্তমানে জুহুতে একটি আবাসনে ভিকির সঙ্গে থাকেন ক্যাটরিনা। অভিনেত্রীর গাড়ির সম্ভারে ২.৩৭ কোটি টাকার গাড়িও রয়েছে। বর্তমানে ক্যাটরিনা মোট ২৬৩ কোটি টাকার মালিক। তার মধ্যে ছবির পারিশ্রমিক থেকে শুরু করে ব্র্যান্ড এনডোর্সমেন্টের টাকাও রয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী