ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পাবনায় কলেজের অভিবাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংর্ঘষ

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৮:২৩:৩৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৮:২৩:৩৫ অপরাহ্ন
পাবনায় কলেজের অভিবাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংর্ঘষ পাবনায় কলেজের অভিবাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংর্ঘষ
পাবনার আটঘরিয়া উপজেলায় কলেজের অভিবাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতের মধ্যে সংর্ঘষ ও দলীয় কার্য়ালয় ভাঙচুরের ঘটনায় পাল্টাপাল্টি কর্মসূচি পালন করেছে দল দুটি।  

জামায়াতের কার্যালয়ে ভাঙচুর, অগ্নিসংযোগের প্রতিবাদে শুক্রবার (১৬ মে) সকালে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। 

জানা যায়, সকাল সাড়ে ১০টার দিকে আটঘরিয়ার দেবোত্তরস্থ উপজেলা জামায়াতের কার্যালয়ের সামনে পাবনা-চাটমোহর-ভাঙ্গুড়া আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করেন জামায়াতের নেতা কর্মীরা। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

ঘণ্টাব্যাপী সমাবেশ শেষে যানবাহন চলাচল স্বাভাবিক হয়। 
এদিকে, শুক্রবার বিকেলে উপজেলা বিএনপি তাদের দলীয় কার্যালয় ভাঙচুর ও মোটরসাইকেল ভাঙচুরের প্রতিবাদে সংবাদ সম্মেলন ও বিক্ষোভ মিছিল করে। বিকেল ৫ টার দিকে দেবোত্তর বাজার সংলগ্ন দলীয় কার্যালয়ের সামনে সংবাদ সন্মেলন করে উপজেলা বিএনপির নেতাকর্মীরা। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।
 
আটঘরিয়ার দেবোত্তর ডিগ্রি কলেজের অভিভাবক প্রতিনিধি নির্বাচনের মনোনয়নপত্র তোলাকে কেন্দ্র করে বৃহস্পতিবার (১৫ মে) আটঘরিয়া উপজেলা বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংষর্ষের ঘটনায় উভয় দলের রাজনৈতিক অফিস ভাঙচুরের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের বেশ কয়েক নেতাকর্মী আহত হয়।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী