ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত

ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০২:১১:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০২:১১:০০ অপরাহ্ন
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাঁধা কুকুর’ আখ্যা খামেনির ছবি: সংগৃহীত
ইসরায়েলকে যুক্তরাষ্ট্রের ‘দড়িতে বাধা কুকুর’ আখ্যা দিয়েছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। বুধবার (১৬ জুলাই এক ভাষণে তিনি এমন মন্তব্য করেন।

যেকোনও নতুন হামলা মোকাবেলায় ইরান প্রস্তুত জানিয়ে খামেনি বলেন, ইসরায়েলের সাথে ১২ দিনের সংঘাতে দেয়া জবাবের চেয়েও তেহরানের বেশি সক্ষমতা রয়েছে। ইরান কখনওই শত্রুর সামনে দুর্বল নয়। কারণ সামরিকসহ প্রয়োজনীয় সব ধরনের সক্ষমতা রয়েছে তেহরানের।

তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও তার বাঁধা কুকুরের ইহুদি সাম্রাজ্যকে মুখোমুখি মোকাবেলায় আমরা প্রস্তুত। একটি জাতি, একটি দেশ ও একটি সামরিক বাহিনীর এই আত্মবিশ্বাস রয়েছে। আর সেটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।

ইহুদি রাজ্যটি একটি ক্যান্সার এবং আমেরিকা তার অপরাধের সহযোগী বলেও মন্তব্য করেন তিনি। খামেনি বলেন, আমরা যুদ্ধকে স্বাগত জানাইনি এবং সংঘাত চাইও না। তবে শত্রুপক্ষ আঘাত করলে জবাব বিধ্বংসী হবে। সে বিষয়ে যেন সবাই অবগত থাকে।

কাতারের মার্কিন ঘাঁটিতে ইরানের মিসাইল হামলার প্রশংসাও করেন তিনি। বলেন, আমেরিকার স্পর্শকাতর স্থানে অভিযান তেহরানের সক্ষমতার একটি নমুনা মাত্র।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নেয়ার পর থেকেই ডোনাল্ড ট্রাম্প পারমাণবিক চুক্তির জন্য চাপ দিচ্ছেন ইরানকে। তবে শর্তে রাজি না হলে কোনো চুক্তি নয় বলে অনড় অবস্থানে তেহরান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

রাজশাহীতে পেশাজীবী দলের বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন