ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দেশকে ‘গ্লোবাল ম্যানুফ্যাকচারিং হাব’ বানাতে জাপানের বিনিয়োগ চাইলেন প্রধানমন্ত্রী নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর

নগরীতে হেরোইনসহ ২জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার

  • আপলোড সময় : ১৭-০৭-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৭-২০২৫ ০৩:০৮:০৭ অপরাহ্ন
নগরীতে হেরোইনসহ ২জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার নগরীতে হেরোইনসহ ২জন পেশাদার মাদক কারবারী গ্রেফতার
রাজশাহীর মহানগরীর রাজপাড়া থানা এলাকা হতে ১০০ গ্রাম হেরোইনসহ দুইজন পেশাদার মাদক কারবারীকে গ্রেফতার করেছে র‌্যাব।

বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পোনে ৯টায় নগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়া হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীরা হলো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মাদারপুর গ্রামের মোঃ এনতাজ আলীর ছেলে মোঃ সজল ইসলাম (২২) ও রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার পশ্চিম বালিয়া শান্তিনগর গ্রামের মৃত সোহেল রানার ছেলে মোঃ তৌফিক আহমেদ ওরফে হৃদয় (২৫)।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এতথ্য নিশ্চিত করেছে র‌্যাব-৫।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায় রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার আলীগঞ্জ মধ্যপাড়া জনৈক মোছাঃ শাপলা এর ভাড়া দেওয়া বাসার পূর্ব পাশ সংলগ্ন নির্মানাধীন বাথরুম এর দক্ষিণ-পশ্চিম কোনায় সামনে দুইজন মাদক কারবারী অবৈধ মাদকদ্রব্য হেরোইন বিক্রয়ের জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল পোনে ৯টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ হতে ১০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃত মাদক কারবারীদের বিরুদ্ধে রাজশাহী মহানগরের রাজপাড়া থানায় নিয়মিত মামলা রুজু হয়েছে বলেও জানায় র‌্যাব। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫