ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

'শুধু ব্রা পরে চাদরের তলায় এসো', পরিচালকের এমন কথা শুনে কী করেছিলেন প্রিয়াঙ্কা?

  • আপলোড সময় : ১৮-০৭-২০২৫ ০৫:১৫:০৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৭-২০২৫ ০৫:১৫:০৩ অপরাহ্ন
'শুধু ব্রা পরে চাদরের তলায় এসো', পরিচালকের এমন কথা শুনে কী করেছিলেন প্রিয়াঙ্কা? প্রিয়াঙ্কা চোপড়া। ছবি: সংগৃহীত
বহুদিন আগেই বলিউডের দুনিয়া ছেড়েছেন তিনি। এখন তাঁর পরিচিতি শুধুই আন্তর্জাতিক মঞ্চে—গ্লোবাল আইকন, নিক জোনাসের স্ত্রী, হলিউডের সফল অভিনেত্রী ও প্রযোজক। তবে প্রিয়াঙ্কা চোপড়াকে কি আবারও দেখা যাবে ভারতীয় ছবির পর্দায়? বলিউডে নয়, শোনা যাচ্ছে দক্ষিণী পরিচালক এস এস রাজামৌলির নতুন প্রজেক্টেই নাকি ফিরতে পারেন প্রিয়াঙ্কা।

বলিউডে তাঁর পথচলা যে একেবারেই মসৃণ ছিল না, তা বহুবারই প্রকাশ্যে বলেছেন প্রিয়াঙ্কা। একদিকে মিস ওয়ার্ল্ড-এর মুকুট, অন্যদিকে হিন্দি ছবির পরিচালকদের কুপ্রস্তাব—সব মিলিয়ে শুরুর দিনগুলো ছিল দুঃসহ।

সম্প্রতি এক সাক্ষাৎকারে প্রিয়াঙ্কা ফিরে দেখেছেন নিজের এক তিক্ত অভিজ্ঞতা। তিনি জানান, তখন তাঁর বয়স ১৯, বলিউডে একেবারেই নতুন। এক শয্যাদৃশ্যের শুটিং চলছিল। তখন তাঁকে বলেছিলেন, 'ব্রা পরে চাদরের তলায় এসো।' তারপরেই প্রিয়াঙ্কা অন্তর্বাস পরে চাদরের তলায় ছিলেন সহ-অভিনেতার সঙ্গে। যথাসাধ্য নিজেকে আড়াল করার চেষ্টা করছিলেন তিনি। এমন সময় পরিচালক চিৎকার করে বলেন, “ক্যামেরায় তোমার অন্তর্বাস দেখাও, না হলে কেউ তোমার সিনেমা দেখতে আসবে না।”

এই ঘটনার পর মুহূর্তের মধ্যে সেই ছবির শুটিং ছেড়ে বেরিয়ে যান প্রিয়াঙ্কা। তাঁর কথায়, “ভাবতেই পারিনি কেউ এরকম বলতে পারে। এত বছর কেটে গেলেও সেই দিনটা আজও মনে পড়ে যায়।”

এর আগে জল্পনা ছিল, ফারহান আখতারের ‘জি লে জারা’ ছবির মাধ্যমেই বলিউডে ফিরবেন প্রিয়াঙ্কা চোপড়া। ক্যাটরিনা কাইফ ও আলিয়া ভাটও ছিলেন সেই প্রজেক্টে। কিন্তু আপাতত সেই ছবির কাজ বন্ধ হয়ে রয়েছে বলেই খবর।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী