ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:১০:৩২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:১০:৩২ অপরাহ্ন
সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার সিরাজগঞ্জে এসএসসি পরীক্ষার্থী ইমন হত্যার রহস্য উদঘাটন, প্রধান আসামি গ্রেপ্তার
সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার দৌলতপুর এলাকায় এসএসসি পরীক্ষার্থী ইমন হোসেনকে গত ১৮ এপ্রিল লাঠির আঘাতে নির্মমভাবে হত্যা করা হয়। শুরুতে দেশজুড়ে আলোচিত হয়েছিল, এসএসসি পরীক্ষায় খাতা না দেখানোর জন্যই তাকে হত্যা করা হয়েছিল, তবে র‍্যাব এই হত্যাকান্ডের রহস্য উদঘাটন করেছে। 

এ ঘটনায় র‌্যাব-১২ ও র‌্যাব-৪ এর যৌথ একটি দল তথ্যপ্রযুক্তি ব্যবহার করে অভিযান চালিয়ে শুক্রবার (১৬ মে) রাত সাড়ে ১২টার দিকে ঢাকার ক্যান্টনমেন্ট থানাধীন পশ্চিম মানিকদি এলাকা থেকে মাসুদ রানাকে গ্রেপ্তার করা হয়। এর আগে ৯ মে মামলার ২ নম্বর আসামি সাকিবকেও গ্রেপ্তার করে র‌্যাব-১ ও র‌্যাব-১২।

শুক্রবার (১৬ মে) সকাল ১১টায় সিরাজগঞ্জের হাটিকুমরুলে র‍্যাব-১২ এর সদর দপ্তরের হলরুমে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান র‍্যাব-১২ এর অধিনায়ক মোঃ আতিকুর রহমান মিয়া (পিপিএম)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডের চারদিন আগে অর্থাৎ ১৪ এপ্রিল হোসনা মার্কেট এলাকায় ইমনকে তার ছোট বোনের সঙ্গে দেখে মাসুদ রানা কটূক্তি করে এবং তাদের সম্পর্ক নিয়ে প্রশ্ন তোলে। ইমন বিষয়টি অপমানজনক মনে করে। পরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর ইমন ও তার বন্ধুরা মাসুদ রানাকে চড়থাপ্পড় মারে এবং পকেটে থাকা ৩৫০০ টাকা ছিনিয়ে নেয়। এই অপমানের প্রতিশোধ নিতে মাসুদ রানা তার বন্ধু স্বাধীন ও সাকিবসহ আরও কয়েকজনকে ডেকে নেয়।

ঘটনার দিন ১৮ এপ্রিল বিকেলে মাসুদ রানা দৌলতপুর কলেজ মাঠে বসে থাকা অবস্থায় এক অজ্ঞাত যুবক তাকে শহীদ মিনারের কাছে নিয়ে যায়। সেখানে উপস্থিত ছিলেন ইমনসহ আরও ৫-৬ জন। ইমন ও তার বন্ধুরা মাসুদকে মারধর করে এবং আলামিনের খোঁজ জানতে চায়। মাসুদ কিছু না জানার কথা বললে তারা তাকে টেনে হিচড়ে বের করে আনে। একপর্যায়ে মাসুদ তাদের হাত থেকে পালিয়ে নিজ বাড়িতে আশ্রয় নেয় এবং দরজা বন্ধ করে দেয়।

পরে মাসুদ রানা তার বন্ধুদের ফোন করে ঘটনাটি জানায়। তারা সবাই মাসুদের বাড়িতে একত্র হয় এবং ইমনকে খুঁজতে বের হয়। একপর্যায়ে বেহাপাড়া এলাকায় ইমনকে দেখতে পেয়ে তারা ঘিরে ধরে। মাসুদ রানা তার হাতে থাকা লাঠি দিয়ে ইমনের মাথায় সজোরে আঘাত করে। স্থানীয়রা সেখানে গিয়ে মাসুদ রানা ও সাকিবকে আটক করে একটি ঘরে আটকে রাখে এবং ইমনকে হাসপাতালে পাঠায়।

আহত অবস্থায় ইমনকে প্রথমে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। কিছুদিন চিকিৎসার পর সে বাড়ি ফিরে আসে। তবে ২৫ এপ্রিল ভোরে আবার অসুস্থ হয়ে পড়লে তাকে হাসপাতালে নেওয়া হয় এবং সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত ইমনের বাবা ২৭ এপ্রিল বেলকুচি থানায় মামলা দায়ের করেন। এরপর থেকেই মাসুদ রানা ও তার সহযোগীরা পলাতক ছিল। র‌্যাব আরও জানায়, আসামীদেরকে বেলকুচি থানায় হস্তান্তর করা হয়েছে। চাঞ্চল্যকর এই হত্যা মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত থাকবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী