ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

পোশাক নিয়ে বিতর্কে উর্ফী জাভেদের পাশে দাঁড়ালেন প্রিয়ঙ্কা চোপড়া

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০২:৫২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০২:৫২:০৪ অপরাহ্ন
পোশাক নিয়ে বিতর্কে উর্ফী জাভেদের পাশে দাঁড়ালেন প্রিয়ঙ্কা চোপড়া ছবি: সংগৃহীত
ভারতীয় নারী নাকি ভুলে যাচ্ছে সংস্কৃতি, ঐতিহ্য! ভদ্রতা নাকি পরিমাপ করা যায় পরনের পোশাকে! চারদিকে ছড়িয়ে পড়ছে এমন নানা বিতর্ক। এরই মধ্যে নতুন করে চর্চায় উঠে এসেছেন উর্ফী জাভেদ। আর তাঁরই সঙ্গে প্রিয়ঙ্কা চোপড়াও।

উর্ফী তাঁর উদ্ভট পোশাকের জন্যই নজর কাড়েন। বলিউড অভিনেত্রী না হয়েও গত প্রায় তিন-চার বছর ধরে প্রচারের আলো নিজের দিকে টেনে রেখেছেন তিনি। এমনকি খোদ রণবীর সিংহকে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন উর্ফীর পোশাক সম্পর্কে ধারণা যথেষ্ট আকর্ষণীয়। যদিও উর্ফীর এই পোশাক নিয়ে বিতর্কের শেষ নেই। রক্ষণশীল মুসলিম পরিবারের মেয়ে কী ভাবে নিজের পরিকল্পিত পোশাক পরে তাক লাগিয়ে দেন সকলকে সেই ইতিহাসও কম আকর্ষণীয় নয়। প্রাথমিক ভাবে উর্ফীর পোশাক ছিল বিপজ্জনক ভাবে খোলামেলা। সস্তায় বাজিমাত করতে চেয়ে উর্ফী কখনও পরতেন ব্লেডের জামা, কখনও সেফটিপিনের। কখনও বাজারের ব্যাগ দিয়েই বানিয়ে নিতেন নিজের পোশাক। আর সেখানে থাকত তাঁর লাস্যময় শরীরের হাতছানি।

কিন্তু প্রচারের আলো এসে পড়ার পর উর্ফী সংযত করে ফেলেছেন নিজেকে। এখন তাঁর পোশাক আরও বেশি চমক দেয়। কখনও তাঁর গাউনে ফুটে ওঠে থ্রি-ডি আলোকসজ্জা। কখনও তাঁর পোশাক ঘিরে উড়তে থাকে নীল পাখি। আবার সহায়ক দলের সাহায্য নিয়ে কখনও তিনি নিজেই হয়ে ওঠেন আস্ত একটি ফুল।

২০২৩ সালের একটি ভিডিয়ো সমাজমাধ্যমে নতুন করে বিতর্ক তৈরি করেছে। সেখানে দেখা যাচ্ছে বিমানবন্দরে উর্ফী, মাথায় গোলাপি চুল খোঁপা করে বাঁধা। সবুজ লতাপাতা আঁকা একটি পোশাক তাঁর পরনে। কিন্তু পিঠে নেই কোনও আবরণ। একাংশ স্তনও দৃশ্যমান। এমন ভাবে উর্ফীকে দেখে কোনও ব্যক্তি তাঁকে উদ্দেশ করে বলেন, “এ সব পোশাক পরে ভারতে চলা যাবে না। ভারতকে অপমান করছ।” কিন্তু উর্ফী মোটেও দমবার পাত্রী নন। তিনি সাফ জানিয়ে দেন, “আমি আপনার মেয়ে নই, নিজের কাজে মন দিন।” উর্ফীর ব্যবহার বা পোশাকবিধি নিয়ে ওই ব্যক্তির মন্তব্য ঘিরে শুরু হয়েছে বিতর্ক।

সমাজমাধ্যমে এক ব্যক্তি এই ভিডিয়োটি ভাগ করে নিয়েছেন। আর সেখানেই দেখা গিয়েছে, ভিডিয়োটি লাইক করেছেন খোদ প্রিয়ঙ্কা চোপড়া। তিনি কোনও মন্তব্য না করলেও উর্ফীর অনমনীয় মনোভাব, জেদের পাশে দাঁড়িয়েছেন বলেই মনে করছেন নেটাগরিকেরা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী