ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

খুলনায় মদপানে আরও দুই জনের মৃত্যু

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৩:৫৩:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৩:৫৩:১৮ অপরাহ্ন
খুলনায় মদপানে আরও দুই জনের মৃত্যু প্রতিকী ছবি
খুলনায় বিষাক্ত মদপানে আরও দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। ঘটনাটি খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার থুকড়ো বাজার এলাকায় ঘটে। দু’জনের একজনের শুক্রবার রাতে এবং অপরজনের শনিবার রাতে মৃত্যু হয়। এর আগে খুলনা মহানগরীতে চারজনের মৃত্যু হয় একই কারণে। এতে গত চারদিনে খুলনা জেলা ও মহানগরীতে প্রাণ হারালেন মোট ছয়জন।

নিহত দু’জন হলেন— থুকড়ো বাজার এলাকার বাসিন্দা রেজওয়ান গাজীর ছেলে রবিউল গাজী এবং একই এলাকার বাসিন্দা জাবের সরদারের ছেলে রাসেল সরদার।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার (১৮ জুলাই) রাতে তারা দু’জনই স্পিরিট জাতীয় অ্যালকোহল পান করেন। রাতেই রবিউলের অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, পরে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পরিবারের সদস্যরা হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বলে জানিয়ে মরদেহ দাফন করেন, ময়নাতদন্ত হয়নি।

অন্যদিকে রাসেল সরদার (৩৫) অসুস্থ হয়ে পড়লে তাকে গাজী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাতে তারও মৃত্যু হয়। পরে তার মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

ডুমুরিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুদ রানা বলেন, সংবাদ পেয়ে আমরা পুলিশ পাঠিয়েছি। রবিউল গাজী ও রাসেল সরদার নামে দু’জন মারা গেছেন।

এর আগে শুক্রবার ও শনিবার বিকেলে খুলনা মহানগরীর সোনাডাঙ্গা থানা এলাকায় চারজনের মৃত্যু হয়। তারা হলেন—বয়রা সেরের মোড় এলাকার বাবু (৫০), মধ্যপাড়ার সাবু (৬০), জংশন রোডের গৌতম কুমার বিশ্বাস (৪৭) এবং পাবলিক কলেজের পেছনের এলাকার তোতা (৬০)। তোতার মরদেহ বরিশালের গ্রামের বাড়িতে নেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী