ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রোগীদের মাদক খাইয়ে 'ধর্ষণ'-এর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে

  • আপলোড সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৯:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২০-০৭-২০২৫ ০৪:০৯:৩৭ অপরাহ্ন
রোগীদের মাদক খাইয়ে 'ধর্ষণ'-এর অভিযোগ ভারতীয় চিকিৎসকের বিরুদ্ধে প্রতিকী ছবি
আমেরিকায় বসবাসকারী ভারতীয় বংশোদ্ভূত চিকিৎসক ঋতেশ কালরার বিরুদ্ধে উঠেছে গুরুতর অভিযোগ—অবৈধভাবে মাদক ওষুধ বিলি, স্বাস্থ্যবিমা প্রতারণা এবং ওষুধের বিনিময়ে রোগীদের কাছে যৌন সুবিধা চাওয়া। ৫১ বছর বয়সি ওই চিকিৎসকের বিরুদ্ধে ইতিমধ্যেই পাঁচটি ফেডারাল মামলা রুজু হয়েছে।

নিউ জার্সির সেককস শহরের বাসিন্দা কালরা একজন অভ্যন্তরীণ চিকিৎসক (ইন্টারনিস্ট)। তিনি ‘ফেয়ার লন’ এলাকার একটি ক্লিনিকে দীর্ঘদিন ধরে রোগীদের জন্য অপ্রয়োজনীয় ও বিপজ্জনক মাত্রায় শক্তিশালী ওষুধ, যেমন 'oxycodone', প্রেসক্রাইব করতেন বলে অভিযোগ। মার্কিন তদন্তকারী সংস্থা জানিয়েছে, ২০১৯ সাল থেকে ২০২৫ সালের ফেব্রুয়ারি পর্যন্ত তিনি ৩১ হাজারেরও বেশি ওষুধের প্রেসক্রিপশন দেন, কোনও বৈধ চিকিৎসা প্রয়োজনে নয়, বরং আসক্ত রোগীদের দুর্বলতার সুযোগ নিয়ে।

প্রাক্তন কর্মচারী ও একাধিক মহিলা রোগী জানিয়েছেন, ঋতেশ কালরা একাধিকবার তাঁদের কাছে মৌখিক ও অন্য যৌন সম্পর্কের বিনিময়ে প্রেসক্রিপশন দেওয়ার প্রস্তাব দেন। এক মহিলার অভিযোগ, চিকিৎসা চলাকালীন সময়ে তাঁকে বারবার যৌন নিগ্রহ করা হয়েছে। এমনকি একাধিকবার যৌন সম্পর্কে বাধ্য করা হয় বলেও দাবি তাঁর।

মার্কিন প্রসিকিউটরদের অভিযোগ, চিকিৎসার আড়ালে কালরা পরিচালনা করছিলেন একটি 'pill mill'—অর্থাৎ এমন একটি অবৈধ ব্যবস্থা, যেখানে রোগীদের কাছ থেকে টাকা বা অন্য সুবিধা নিয়ে অবাধে প্রেসক্রিপশন মাদক সরবরাহ করা হত। প্রসিকিউটর আলিনা হাব্বা বলেন, “চিকিৎসকরা মানুষের পাশে থাকার জন্য, সুস্থ করে তোলার জন্য কাজ করেন। কিন্তু কালরা তাঁর পদের অপব্যবহার করেছেন। রোগীদের উপর যৌন অত্যাচার চালিয়েছেন, এবং তাঁদের আসক্তিকে কাজে লাগিয়েছেন নিজের স্বার্থে।”

ঋতেশ কালরার বিরুদ্ধে নিউ জার্সি মেডিকেড প্রকল্পের প্রতারণার অভিযোগও রয়েছে। তদন্তকারীরা জানিয়েছেন, একাধিক ‘ঘোস্ট অ্যাপয়েন্টমেন্ট’-এর জন্য তিনি বিল করেছেন—অর্থাৎ রোগী আসেননি, অথচ দেখানোর নামে বিল করেছেন। ইলেকট্রনিক মেডিকেল রেকর্ডেও জালিয়াতির প্রমাণ মিলেছে। এমনকি এক বন্দি রোগীর নামেও নিয়মিত ওষুধ লিখে চলেছেন কালরা, যাঁর সঙ্গে তাঁর কোনও সরাসরি যোগাযোগ হয়নি বলেই দাবি তদন্তকারীদের।

সম্প্রতি আমেরিকার একটি আদালতে পেশ করা হয় কালরাকে। ম্যাজিস্ট্রেট জাজ আন্দ্রে এম এস্পিনোসার এজলাসে তাঁর জামিন মঞ্জুর হলেও তাঁকে গৃহবন্দি অবস্থায় থাকার নির্দেশ দেওয়া হয়েছে। ১ লক্ষ ডলারের 'unsecured bond'-এ জামিন পেয়েছেন তিনি। তাঁর চিকিৎসা-অনুশীলন ও ওষুধ প্রেসক্রিপশনের অধিকার স্থগিত করা হয়েছে। তাঁর ক্লিনিকও বন্ধ করার নির্দেশ দিয়েছে আদালত।

অভিযোগ প্রমাণিত হলে প্রতিটি অবৈধ ওষুধ বিতরণের মামলায় ২০ বছর পর্যন্ত জেল এবং এক মিলিয়ন ডলার পর্যন্ত জরিমানা হতে পারে। প্রতিটি স্বাস্থ্যবিমা প্রতারণার মামলায় ১০ বছর জেল এবং ২.৫ লক্ষ ডলার পর্যন্ত জরিমানা ধার্য হতে পারে। এফবিআই-এর স্পেশাল এজেন্ট স্টেফানি রড্ডি বলেছেন, “রোগীরা চিকিৎসকদের কাছে যান সুস্থতার আশায়। কিন্তু কালরা রোগীদের ব্যবহার করেছেন তাঁর নিজের যৌন সন্তুষ্টির জন্য।”

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী