ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬ , ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কিশোরীকে চুম্বন করার ‘শাস্তি’! সরশুনায় বন্দুক দেখিয়ে নগ্ন করে পথে হাঁটানো হল তরুণকে, সঙ্গে বাবা এবং বন্ধুকেও! ৪৮ বছরেও অবিবাহিত, ডিম্বাণু সংরক্ষণ কেন করিয়েছেন? কারণ জানালেন কাজলের বোন তনিশা বিজয় আমার পেটে মালিশ করে দেয়, বললেন রশ্মিকা! পিতা-মাতার আনুগত্য এবং তাদের সাথে সদ্ব্যবহার করা সন্তানের ওপর অপরিহার্য। পাবনায় জমে উঠেছে সপ্তাহব্যাপী পাবনা উৎসব ও উদ্যোক্তা মেলা নিদারুণ কষ্ট নিয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে অসহায় জোবায়ের শেরপুরে ৫০ বোতল ভারতীয় মদসহ গ্রেফতার ২, মামলা প্রক্রিয়াধীন কর্মস্থলে গরহাজির হলেও মহানবীকে (সা.) নিয়ে কটূক্তিতে সরব এই পুলিশ সদস্য! চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে ৪০ লাখ টাকার ভারতীয় মোবাইল ও চোরাচালান সামগ্রী জব্দ ধর্ষণের শিকার তরুণীর সন্তান প্রসব, নবজাতককে ৫০ হাজার টাকায় বিক্রির অভিযোগ সীমান্ত পেরিয়ে ভারতে ঢোকার সময় ৫ বাংলাদেশি আটক ‘বাবা এসেছে’ ভেবে দরজা খুলে বড় বিপদে ১০ বছরের শিশু! দাফনের জায়গা না থাকায় ঘরেই কবর হলো বৃদ্ধের ‘জীবনের প্রথম দেশের বাইরে যাচ্ছি, মাননীয় প্রধানমন্ত্রীর সঙ্গে’ চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার ঢাকাসহ সারাদেশে র‍্যালির ঘোষণা বিএনপির সরকারের অনুমতি পেলে ক্রসফায়ারেও পিছপা হবে না পুলিশ: আইজিপি বাংলাদেশ ও জাপানের অর্থনৈতিক অংশীদারত্ব জোরদারে গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর চন্দনাইশে এসআরবি সদস্যদের ওপর হামলা: অস্ত্রসহ ৫ সন্ত্রাসী গ্রেফতার অতি শক্তিশালী রূপ নিচ্ছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’, বাড়ছে বাতাসের গতিবেগ

লম্বা চুল দুলিয়ে দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন মহিলারা, কোন দেশি রীতি

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:২৬:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:২৬:৩৭ অপরাহ্ন
লম্বা চুল দুলিয়ে দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন মহিলারা, কোন দেশি রীতি লম্বা চুল দুলিয়ে দুলিয়ে ট্রাম্পকে স্বাগত জানালেন মহিলারা, কোন দেশি রীতি
পাশাপাশি দু’টি সারিতে দাঁড়িয়ে আছেন মহিলারা। পরনে লম্বা সাদা রঙের পোশাক, যাকে গাউনও বলা যায়। তাঁদের প্রত্যেকের চুলের দৈর্ঘ্য কোমরসমান। ঘন কালো চুল দুলছে সুরের তালে তালে। সঙ্গে বাজছে ড্রাম। এই আবহে সভায় প্রবেশ করছেন স্বয়ং আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সারিবদ্ধ মহিলাদের মাঝখান দিয়ে হেঁটে চলেছেন তিনি। সমাজমাধ্যমে মুহূর্তে ছড়িয়ে পড়েছে এই দৃশ্য। যা নিয়ে চর্চাও কম হচ্ছে না। ট্রাম্পকে স্বাগত জানাতে সংযুক্ত আরব আমিরশাহির মহিলারা এই রীতি অবলম্বন করেছেন।

সংযুক্ত আরব আমিরশাহির প্রাচীন রীতিগুলির মধ্যে অন্যতম এই আল-আইয়ালা। ইউনেস্কোর রিপোর্ট অনুযায়ী, এই রীতি সংযুক্ত আরব আমিরশাহি ছাড়াও উত্তর-পশ্চিম ওমানে বিশেষ জনপ্রিয়। এটি মূলত ঐতিহ্যবাহী একটি নৃত্যকলা, যার সঙ্গে ড্রাম বাজে এবং পাঠ করা হয় বিশেষ কবিতা। কবিতার কথা এবং ড্রামের শব্দের তালে তালে মহিলারা দীর্ঘ কেশ দুলিয়ে থাকেন নানা ভাবে।

শুধু মহিলা নন, পুরুষেরাও আল-আইয়ালার অংশ। তাঁরা থাকেন মহিলাদের ঠিক পিছনের সারিতে। ড্রাম বাজান তাঁরাই। পুরুষেরা একে অপরের মুখোমুখি দাঁড়িয়ে নির্দিষ্ট ছন্দে ড্রাম বাজিয়ে থাকেন। এ ছাড়া তাঁদের হাতে থাকে তরোয়াল অথবা বাঁশের লাঠি। যুদ্ধক্ষেত্রের অনুষঙ্গ তুলে ধরতে এই অস্ত্র ব্যবহার করা হয় আল-আইয়ালায়। মহিলারা যে লম্বা সাদা পোশাক পরে থাকেন, তা-ও প্রাচীন রীতিরই অংশ।

ওমান বা সংযুক্ত আরব আমিরশাহিতে মূলত বিয়েবাড়ির অনুষ্ঠানে জনপ্রিয় আল-আইয়ালা। এ ছাড়া, কোনও উৎসবের আবহে উদ্‌যাপনের অন্যতম অঙ্গ এই রীতি। রিপোর্টে দাবি, যে কোনও বয়সের, যে কোনও লিঙ্গে, যে কোনও সামাজিক শ্রেণির মানুষ এই রীতি পালন করতে পারেন।

সম্প্রতি পশ্চিম এশিয়া সফরে গিয়েছেন ট্রাম্প। কাতার, সৌদি আরব হয়ে সংযুক্ত আরব আমিরশাহিতে যান তিনি। সেখানকার প্রেসিডেন্সিয়াল প্যালেস কাসর আল ওয়াতানে ট্রাম্পকে স্বাগত জানানো হয় আল-আইয়ালার মাধ্যমে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

রাজশাহীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার