ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

কুড়িগ্রামে বজ্রপা‌তে দুই গৃহবধূর মৃত্যু

  • আপলোড সময় : ১৬-০৫-২০২৫ ০৯:৩০:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৬-০৫-২০২৫ ০৯:৩০:২২ অপরাহ্ন
কুড়িগ্রামে বজ্রপা‌তে দুই গৃহবধূর মৃত্যু প্রতিকী ছবি
কু‌ড়িগ্রামে চিলমারী ও উলিপুর উপজেলার চরাঞ্চলে গরু চরানোর সময় বজ্রপাতের ঘটনায় দুই গৃহবধূর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৬ মে) দুপুরের দিকে দুটি পৃথক বজ্রপাতের ঘটনায় তাদের মৃত্যু হয়। 

বজ্রপাতে নিহত গৃহবধূরা হলেন- তাছলিমা আক্তার (২৪) ও  চামেলি রানী (৪০)। চিলমারী উপজেলায় নিহত গৃহবধূ তাছলিমা আক্তার অষ্টমীরচর ইউনিয়নের চরমুদাফৎ কালিকাপুর গ্রামের ইমরান হোসেন দিপুর স্ত্রী।

স্থানীয়রা জানায়, শুক্রবার দুপুরের দিকে গৃহবধূ তাছলিমা তার ছাগ‌লের ঘাস কাট‌তে চরের জমিতে যায়। এ সময় আকস্মিক বজ্রপাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

চিলমারী উপজেলার অন্তর্গত ঢুসমারা থানার ওসি আশরাফুল ইসলাম বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে জানান, নিহতের লাশ দাফ‌নের অনুম‌তি দি‌য়ে প‌রিবা‌রের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

অপরদিকে, কুড়িগ্রামের উলিপু‌র উপজেলার ধরণীবাড়ি ইউনিয়নের মধুপুর গ্রামের ক্লিনিকের পাড়ে নিজের গরু চরানোসহ ঘাস কাটতে যায় গৃহবধূ চা‌মে‌লি রাণী (৪০)। শুক্রবার বেলা সাড়ে এগারোটার দিকে আকস্মিক বজ্রপাতে গৃহবধূ সহ তার সাথে থাকা একটি বকনা গরুও মারা যায়।

উলিপুর থানার ওসি ‌জিল্লুর রহমান গৃহবধূর মৃত্যুর বি‌ষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ জানান, উলিপুর  উপ‌জেলার ধরণীবা‌ড়ি ইউনিয়‌নের মধুপুর ক্লি‌নি‌কের পাড় এলাকায় বজ্রপাতে এই মৃত্যুর ঘটনা ঘটে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী