ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন স্বাস্থ্য খাতের উন্নয়নে সরকারের সহযোগিতা অব্যাহত থাকবে: ভূমিমন্ত্রী রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ রাজশাহীতে শিশুদের হৃদরোগ চিকিৎসায় সরকারের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস ভূমিমন্ত্রীর সিংড়ায় এমপি আনুকে সংবর্ধনা দিল কৃষি ডিপ্লোমা ইন্সটিটিউট স্মার্টফোনের বদলে বই ও সৃজনশীলতায় শিশু-কিশোরদের সম্পৃক্ত করার আহ্বান রাজশাহী বিভাগীয় কমিশনারের অতিরিক্ত স্মার্টফোন ব্যবহার ভবিষ্যৎ প্রজন্মের জন্য হুমকি: বিভাগীয় কমিশনার ঈদগাহ মাঠের উন্নয়নে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস রাসিক প্রশাসকের

৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে 'XFG', করোনার এই নতুন ভ্যারিয়েন্ট

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:০১:৩৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:০১:৩৭ অপরাহ্ন
৩৮টি দেশে ছড়িয়ে পড়েছে 'XFG', করোনার এই নতুন ভ্যারিয়েন্ট
বিশ্বজুড়ে ফের চিন্তা বাড়াচ্ছে করোনা ভাইরাস। সম্প্রতি ‘XFG’ নামে এক নতুন প্রজাতির খোঁজ মিলেছে, যা দ্রুত ছড়িয়ে পড়ছে বিভিন্ন দেশে। বিজ্ঞানীদের কথায়, এই নতুন রূপটির আর এক নাম ‘স্ট্রাটাস’। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এই ভ্যারিয়েন্টকে বিশেষ পর্যবেক্ষণের তালিকায় রেখেছে।

বিশেষজ্ঞদের মতে, XFG-র সংক্রমণ ক্ষমতা বেশ তীব্র। দক্ষিণ-পূর্ব এশিয়ার একাধিক দেশে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে। সেই সঙ্গে হাসপাতালে রোগী ভর্তির সংখ্যাও বাড়ছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ভ্যারিয়েন্ট আগামী দিনে করোনার প্রভাবশালী রূপ হয়ে উঠতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (World Health Organization) তথ্য অনুযায়ী, ২২ জুন পর্যন্ত বিশ্বের ৩৮টি দেশ থেকে মোট ১ হাজার ৬৪৮টি 'XFG' নমুনা গ্লোবাল ডেটাবেস GISAID-এ জমা পড়েছে। ২০২৪ সালের জানুয়ারিতে এই ভ্যারিয়েন্টটি প্রথম কানাডায় ধরা পড়ে। এটি মূলত ওমিক্রনের একটি সাব-ভ্যারিয়েন্ট থেকে তৈরি হয়েছে।

'XFG' হল একটি রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্ট (Recombinant Variant) অর্থাৎ দুটি আলাদা করোনা প্রজাতি একসঙ্গে একজন মানুষের দেহে সংক্রমণ ঘটালে, সেখানেই তাদের জিনগত উপাদান মিশে নতুন একটি ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে। XFG মূলত ‘LF.7’ এবং ‘LP.8.1.2’ নামে দুটি ভাইরাস মিলে তৈরি হয়েছে। এই ধরনের রিকম্বিন্যান্ট ভ্যারিয়েন্টের নাম সাধারণত ‘X’ দিয়ে শুরু হয়।

তথ্য বলছে, XFG খুব গুরুতর রোগ সৃষ্টি করছে না। এটি অন্যান্য ওমিক্রন ভ্যারিয়েন্টের মতোই সাধারণত হালকা সর্দি-কাশির মতো উপসর্গ তৈরি করছে। হু (WHO) জানিয়েছে, এই ভ্যারিয়েন্টের কারণে এখনই বড় বিপদের আশঙ্কা নেই। তবে গবেষণায় জানা গিয়েছে, এই ভাইরাস শরীরের স্বাভাবিক প্রতিরোধ ক্ষমতা এড়িয়ে যেতে পারে। অর্থাৎ সহজেই সংক্রমণ ঘটাতে পারে এবং শরীরে দীর্ঘ সময় ধরে থাকতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা ২৫ জুন XFG-কে বিশেষ পর্যবেক্ষণের তালিকায় রেখেছে। সংস্থার মতে, এই ভ্যারিয়েন্টের বিরুদ্ধে বর্তমান করোনা টিকাগুলি এখনও কাজ করছে। বিশেষ করে টিকা নেওয়া থাকলে গুরুতর অসুস্থ হওয়ার আশঙ্কা অনেকটাই কম।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এখনও আতঙ্কিত হওয়ার মতো পরিস্থিতি তৈরি হয়নি। কিন্তু এই ভ্যারিয়েন্ট দ্রুত ছড়াতে পারে। এটিকে চটজলদি শনাক্ত করাও কঠিন হতে পারে। তাই আগেভাগে সতর্কতা নেওয়াই বুদ্ধিমানের কাজ হবে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ