ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:১৯:২৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:১৯:২৭ অপরাহ্ন
শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত
রাজশাহীতে স্কুল শিক্ষার্থীদের জন্য ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। রাজশাহী বিভাগের বিভিন্ন নার্সিং কলেজের শিক্ষার্থীদের সমন্বয়ে গঠিত অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন এইচটিআই (হ্যান্ডস টুগেদার ইনিশিয়েটিভস) এই ফ্রি ডেন্টাল ক্যাম্প এর আয়োজন করে।  

সোমবার (২১ জুলাই) সকাল ১১টায় রাজশাহীর বাঘা উপজেলার পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই ফ্রি ডেন্টাল ক্যাম্পে শিক্ষার্থীদের দন্ত চিকিৎসা সেবা এবং পরামর্শ প্রদান করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাম্মী আক্তার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদ, রাজশাহী’র উপ প্রকৌশলী আলিফ মাহমুদ, পীরগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ঝর্না খাতুন, পলিমাটি’র সভাপতি উজ্জ্বল আলী, প্রমুখ। 

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল, ডেন্টাল ইউনিট এর ডেন্টিস্ট মালিহা ফারজানা রিশিতা, বিডিএস এর নেতৃত্বে এইচটিআই এর সভাপতি ও রেজিস্টার্ড নার্স, বিএনএমসি, মো: নাহিদ হোসেন, নার্সিং শিক্ষার্থী সাইফ, মাহিম, এনামুল, হিমেল, সুরাইয়া, কোহিনুর, ফারিয়া ও মিডওয়াইফারি শিক্ষার্থী আকলিমা এর সার্বিক সহযোগিতায় ৩২৫ জন শিক্ষার্থীকে ডেন্টাল চেক আপ, ব্রাশ করার নিয়ম এবং দাঁত এর স্বাস্থ্য সচেতনতা বিষযে পরামর্শ প্রদান করা হয়। ডেন্টাল চেক আপ শেষে শিক্ষার্থীদের মধ্যে ফ্রি ব্রাশ ও টুথপেস্ট প্রদান করা হয়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী