ঢাকা , শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬ , ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে রাসিক প্রশাসকের সঙ্গে সাক্ষাৎ সাংবাদিক ও সাংবাদিক পরিবারের সদস্যদের সহায়তা নিয়ে রাজশাহীতে কমিটির সভা গুরুদাসপুরে নতুন প্রত্যয়ে মহিলা কলেজে নবীনবরণ সিংড়ায় ইটালী ইউপির চেয়ারম্যান প্রার্থী সোহানুরের নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত নিয়ামতপুরে মাদলের তালে আর নৃত্যের ছন্দে কারাম উৎসব উদযাপন মাথায় রক্তক্ষরণ, কোমায় রুয়েট শিক্ষার্থী এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠাল রুয়েট সারাদেশে অস্থিতিশীলতার প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির মিছিল-সমাবেশ সিংড়ায় গাঁজার গাছসহ মাদক ব্যবসায়ি আটক রাজশাহী মহানগর জাতীয় পার্টির ৫১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা মতিহারে সন্ত্রাসবিরোধী মামলায় আ’লীগ কর্মী অহিদ গ্রেপ্তার মোহনপুরে বটির আঘাতে মায়ের মৃত্যু, ছেলে আটক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৩৫ যাত্রী নিয়ে উল্টে গেল স্লিপার বাস অন্তরঙ্গ দৃশ্যের ভিডিও ছড়িয়ে পড়ার ভয়াবহ অভিজ্ঞতা জানালেন রাধিকা পুষ্টিকর খাবারও হতে পারে কিডনি স্টোনের কারণ! রাজধানীর বারিধারায় গাড়িচাপায় নির্মাণ শ্রমিকের মৃত্যু বগুড়ায় মাইক্রোবাস-ট্রাকের সংঘর্ষে নিহত ২ আফগানিস্তানে ফের হামলা পাকিস্তানের! তালিবান বাহিনীর ১০ ড্রোন মজুতকেন্দ্র লক্ষ্য করে বোমাবর্ষণ! আপাতত হোয়াইট হাউসে প্রবেশ করতে পারবে ট্রাম্পের অপছন্দের তিন সংবাদমাধ্যম! নথি জালিয়াতি করে অবৈধ টাইম স্কেল, পীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষকের বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

পুঠিয়ায় গাঁজা-সহ ২জন মাদক কারবারি হাতে নাতে গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:৪৫:০০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০২:৪৫:০০ অপরাহ্ন
পুঠিয়ায় গাঁজা-সহ ২জন মাদক কারবারি হাতে নাতে গ্রেফতার পুঠিয়ায় গাঁজা-সহ ২জন মাদক কারবারি হাতে নাতে গ্রেফতার
রাজশাহী পুঠিয়ায় গাঁজা খদ্দেরের কাছে গাঁজা বিক্রয়কালে ২জন মাদক কারবারিকে হাতে নাতে গ্রেফতার করেছে র‌্যাব।

রবিবার (২১ জুলাই) দিনগত রাত সোয়া ১২টায় পুঠিয়া থানাধীন কলাহাটি বাজার এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৬০০গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেফতার মাদক কারবারী মোঃ নয়ন আলী (২১), সে পুঠিয়া থানার বানেশ্বর খুটিপাড়া গ্রামের মোঃ মোরশেদ আলীর ছেলে ও মোঃ সুজন ইসলাম (২২), সে একই এলাকার মোঃ মোস্তফা কামালের ছেলে। 

সোমবার দুপুর দেড়টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, গ্রেফতারকৃতরা এলাকার চিহ্নিত মাদক কারাবারী। তারা দীর্ঘদিন যাবত গাঁজা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, ফেনসিডিলসহ বিভিন্ন ধরণের মাদক সংগ্রহ করে রাজশাহী জেলার বিভিন্ন এলাকায় খুচরা ও পাইকারী ভাবে মাদক কারবারী ও মাদকসেবীদের নিকট বিক্রয় করে আসছে।

এব্যপারে গ্রেফতারকৃত মাদক কারবারীর বিরুদ্ধে পুঠিয়া থানায় মাদকদ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাদের বিজ্ঞ আদালদের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা

বিজিবির হাতে উদ্ধার ২৬ মূর্তি ও ১,৮১৮ প্রাচীন মুদ্রা