ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

নগরীতে বিদেশী পিস্তল ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদ গ্রেফতার

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০২:৪৯:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ১০:৩৩:৩২ অপরাহ্ন
নগরীতে বিদেশী পিস্তল ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদ গ্রেফতার নগরীতে বিদেশী পিস্তল ও গুলি-সহ শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদ গ্রেফতার
রাজশাহী নগরীতে বিদেশী পিস্তল ও গুলি-সহ তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী ককটেল মুরাদকে গ্রেফতার করেছে র‌্যাব। 

রবিবার (২১ জুলাই) দিনগত রাত সাড়ে ৩টায় নগরীর বোয়ালিয়া থানাধীন সাহেব বাজার (বড়কুঠি মাস্টারপাড়া) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে যৌথবাহীরি সদসদ্যরা। এ সময় তার কাছ থেকে ১টি বিদেশী পিস্তল (মেইড ইন ইউ.এস.এ), ১টি ম্যাগজিন ও ১টি গুলি উদ্ধার করা হয়।

গ্রেফতার শীর্ষ সন্ত্রাসী মোঃ মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদ (৪০), সে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাহেব বাজার (বড়কুঠি মাষ্টারপাড়া), মৃত নবাবজান শেখের ছেলে। 

সোমবার দুপুর দেড়টায় র‌্যাব-৫, রাজশাহীর মোল্লাপাড়া ক্যাম্পের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়। 

র‌্যাব জানায়, রবিবার গভীর রাতে গোপন তথ্যের ভিত্তিতে র‌্যাব-৫, এর একটি অভিযানিক দল জানতে পারেন, নগরীর তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী মুরাদ শেখ ওরফে ককটেল মুরাদের কাছে আগ্নেয়াস্ত্র রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে তার বাড়ির নিজ শয়ন কক্ষ থেকে লুকানো অবস্থায় বিদেশী পিস্তল, ম্যাগজিন ও গুলি উদ্ধার করা হয়। ইতোপূর্বেও তাকে বিপুল পরিমাণ ককটেল সহ গ্রেফতার করা হয়েছিলো। তার বিরুদ্ধে মাদক, ছিনতাই, চাঁদাবাজি সহ একাধিক মামলা রয়েছে বলেও জানায় র‌্যাব। 

এ ব্যপারে গ্রেফতার মুরাদের বিরুদ্ধে নগরীর বোয়ালিয়া মডেল থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

সোমবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধমে জেল হাজতে প্রেরণ করেছে বোয়ালিয়া থানা পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫