ঢাকা , শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬ , ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে বোরো ধানের 'ঝুরা' খড় বিক্রি করে লাভবান কৃষক নগরীর ১২৮ বছরের ঐতিহ্যবাহী মীরেরচক জামে মসজিদের নির্মাণাধীন নতুন ভবন বিষয়ে মতবিনিময় সভা ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: দাঁড়িপাল্লা প্রতীক পেয়েই মাঠে নামলেন ১১ দলীয় জোটের প্রার্থী দেলাওয়ার ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি: রাসিক প্রশাসক শ্রমিকদের অধিকার ও কল্যাণে সচেতনতা বৃদ্ধির আহ্বান: শ্রমকল্যাণ কেন্দ্র নওগাঁর রানীনগরে এজেন্ট ব্যাংকিংয়ের ৩৪ লাখ টাকা ছিনতাই: জুয়ার দেনা মেটাতে কর্মচারীদেরই ছক, গ্রেপ্তার ৬ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৩ রামেবি উপাচার্যের কক্ষের তালা খুলে দিল প্রশাসন, আলামত সংগ্রহ আত্রাইয়ে বজ্রপাতে প্রাণ গেল ৮ বছরের শিশুর ছাত্রবিক্ষোভে স্টান গ্রেনেড ব্যবহার বন্ধ করল ফ্রান্স কৃষ্ণসাগরে ফের ড্রোন হামলা, ভারতীয় নাবিকদের বহনকারী ট্যাঙ্কারে আগুন নারিকেল গাছ থেকে পড়ে শিশুর মৃত্যু দুর্গাপূজার নির্ধারিত বিসর্জন ঘাট পরিদর্শন করলেন রাসিক প্রশাসক ফেনীতে বিপুল পরিমান মাদকসহ আটক ৪ মাত্র ১১ মাসে কোরআন হিফজ, ৮ বছরেই হাফেজ মুগ্ধ নগরীজুড়ে মাদক-জুয়া,ইয়াবা-ট্যাপেন্টাডল সহ গ্রেপ্তার ১০ নবজাতকের মৃত্যুর ঘটনায় চিকিৎসক ও হাসপাতালের বিরুদ্ধে তদন্ত কমিটি গোয়ায় মারা গেলেন বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকার পূজার ভিড়ে সাধারণ মানুষের সঙ্গে মিশে যান মধুমিতা, জানালেন লুকানোর কৌশল নীলের মায়ায় জয়া আহসান, রূপের প্রশংসায় ভক্তরা

তারকাবিহীন ‘সাইয়ারা’ জ্বরে ভারত, ৩ দিনে হলো কত আয়

  • আপলোড সময় : ২১-০৭-২০২৫ ০৪:৩৫:১৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২১-০৭-২০২৫ ০৪:৩৫:১৪ অপরাহ্ন
তারকাবিহীন ‘সাইয়ারা’ জ্বরে ভারত, ৩ দিনে হলো কত আয় ছবি: সংগৃহীত
বলিউডের নতুন ছবি ‌‘সাইয়ারা’। বক্স অফিসে ঝড় তুলেছে। অনেক দর্শক হল থেকে বেরিয়ে বলছেন, যেন 'আশিকি’র আধুনিক রূপ দেখলেন। কেউ কেউ তো এটিকে চোখ বন্ধ করে ‘আশিকি ৩’ নামেও চালিয়ে দিতে রাজি। তবে নাম নিয়ে বিতর্ক বা কপিরাইট ঝামেলায় না গিয়ে এবার দেখে নেওয়া যাক ছবিটির প্রথম তিন দিনের আয়ের খতিয়ান।

সূত্র বলছে, রবিবার সাইয়ারা করেছে সর্বোচ্চ আয়। চাঙ্কি পাণ্ডের ভাইপো আহান পাণ্ডে, প্রথম ছবিতেই বাজিমাত করেছেন। সঙ্গে আছেন অনীত পাড্ডা। শুক্রবার মুক্তি পাওয়া সিনেমাটি প্রথম দিনে আয় করে ২১ কোটি রুপি। শনিবার তা বেড়ে দাঁড়ায় ২৫ কোটিতে। আর রবিবার, ২০ জুলাই, সর্বোচ্চ ৩৭ কোটি রুপি আয় করে সিনেমাটি। অর্থাৎ মুক্তির প্রথম তিন দিনে মোট আয় ৮৩ কোটি রুপি।

এ বছর বলিউডের অন্যতম সেরা ওপেনিং দিনের তালিকায় জায়গা করে নিয়েছে সাইয়ারা। এর আগে ‘ছাবা’ ছবিটি তৃতীয় দিনে আয় করেছিল ১১৭ কোটি রুপি। সেই তুলনায় খানিকটা কম হলেও, রবিবার হিন্দি বাজারে সাইয়ারা'-র দখল ছিল ৭১.১৮ শতাংশ। বড় শহর থেকে ছোট শহর—প্রায় সব জায়গাতেই হাউসফুল শো চলছে।

মোহিত সুরি পরিচালিত ছবিটি প্রেমের গল্প নিয়ে তৈরি। সঙ্গে নতুন মুখ আহান পাণ্ডের আত্মপ্রকাশ। নায়িকা অনীত পাড্ডা এর আগে ‘বিগ গার্লস ডোন্ট ক্রাই’ ও ‘সালাম ভেঙ্কি’তে অভিনয় করেছেন। যশরাজ ফিল্মসের প্রযোজনায় নির্মিত সিনেমাটি ইতিমধ্যেই দর্শকদের মন জয় করেছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি: রাসিক প্রশাসক

ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ অব্যাহত রেখেছি: রাসিক প্রশাসক