ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতর ৩০ লাখ টাকার হেরোইন! মাদক কারবারী মাহবুব গ্রেফতার

  • আপলোড সময় : ২২-০৭-২০২৫ ০৮:২১:৪৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২২-০৭-২০২৫ ০৮:২১:৪৩ অপরাহ্ন
গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতর ৩০ লাখ টাকার হেরোইন! মাদক কারবারী মাহবুব গ্রেফতার গোদাগাড়ীতে স্যান্ডেলের ভেতর ৩০ লাখ টাকার হেরোইন! মাদক কারবারী মাহবুব গ্রেফতার
রাজশাহীর গোদাগাড়ীতে ৩০লাখ টাকার হেরোইন-সহ মোঃ মাহবুব আলম (২১), নামের এক মাদক কারবারীকে গ্রেফতার  করেছে পুলিশ।  

সোমবার (২১ জুলাই) বিকাল সাড়ে ৪টায় গোদাগাড়ী থানাধীন ভাটোপাড়া গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছে থাকা স্যাল্ডেলের ভেতর বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৩০০গ্রাম হেরোইন জব্দ করা হয়। 

গ্রেফতার মাদক কারবারী মোঃ মাহবুব আলম, সে গোদাগাড়ী থানার চর আমতলা খাসমহল গ্রামের মৃত মাইনুল ইসলামের ছেলে। 

মঙ্গলবার বিকালে এ তথ্য নিশ্চিত করেছেন জেলা পুলিশের মুখপাত্র ডিএসবি (সদর), মোঃ রফিকুল আলাম। তিনি জানান, সোমবার বিকালে গোপন সংবাদের ভিত্তিতে গোদাগাড়ী থানা পুলিশ জানতে পারেন, ২জন মাদক কারবারী হেরোইন বিক্রয়ের উদ্দেশ্যে চরআষাড়িয়াদহ মাটিকাটা ইউনিয়নের পশ্চিম ভাটোপাড়া গ্রামের ফুলতলা ঘাটে অবস্থান করছে। 

এমন সংবাদের ভিত্তিতে বর্ণীত স্থানে অভিযান চালিয়ে তার হাতে থাকা এক জোড়া স্যান্ডেলের মধ্যে বিশেষ কায়দায় রাখা অবস্থায় ৩০০ গ্রাম হেরোইন-সহ তাকে গ্রেফতার করে এসআই মোঃ রুহুল আমিন শামীম ও সঙ্গীয় ফোর্স। উদ্ধারকৃত হেরোইনের অনুমানিক মূল্য ৩০ লাখ টাকা। 

তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অপর মাদক কারবারী মোঃ সামিরুল ইসলাম পালিয়ে যায়। তাকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।
এ ব্যপারে গ্রেফতার ও পলাতক মাদক কারবারীর বিরুদ্ধে গোদাগাড়ী মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। 

মঙ্গলবার সকালে তাকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ