ঢাকা , শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ , ২৮ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
তানোরে মানববন্ধন নিয়ে উত্তেজনা আত্রাইয়ে ৩ মাসব্যাপী জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচির উদ্বোধন রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি বাতিলের দাবিতে মানববন্ধন পুঠিয়ায় ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান শুরু উন্নয়নকাজে বাধা ও ভয় দেখিয়ে পিছিয়ে রাখা যাবে না: সানজিদা ইয়াসমিন তুলি রাণীশংকৈলে এসিল্যান্ডের বদলি ঠেকাতে রাজপথে জনতা নাটোরে গাঁজা সহ মাদক কারবারী গ্রেপ্তার ২ অভিনয়ে ফিরতে চান শবনম ফারিয়া! কাপ্তাই হ্রদের পানি বাড়ায় আবারও খুলল ১৬ জলকপাট ভারতের সঙ্গে করা ১০১ চুক্তি পর্যালোচনা করছে সরকার: চিফ হুইপ কঙ্গোতে স্কুলে অগ্নিকাণ্ডে নিহত অন্তত ২৪ ঘুমন্ত অবস্থায় স্ত্রী ও তিন মেয়েকে ইট দিয়ে থেঁতলে খুন শিশুর উচ্চতা কোন বয়স অবধি বাড়ে? বাড়বৃদ্ধি সঠিক অনুপাতে না হলে কী করবেন বাবা-মায়েরা? হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু পাবনায় বর্ষার পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু ক্যাসারলে রুটি নরম থাকে বটে, কিন্তু স্যাঁতসেঁতে হয়ে যায় বাষ্পে! যে পন্থায় শুষ্ক, তুলতুলে থাকবে নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ১৭ ধান ছাঁটাইকরণ বরাদ্দে অনিয়মের অভিযোগ সঠিক নয় ‘আত্মপরিচয় হারিয়ে ফেলছিলাম’: সমান্থা

মিমি চক্রবর্তী ছবিতে চুমু খেতে চান না, তিনি পরলেন বিকিনি

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০২:৫২:১৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০২:৫২:১৬ অপরাহ্ন
মিমি চক্রবর্তী ছবিতে চুমু খেতে চান না, তিনি পরলেন বিকিনি ছবি: সংগৃহীত
অভিনেত্রী মিমি চক্রবর্তী। ছবিতে যিনি চুমু খেতে চান না, তিনি পরলেন বিকিনি। দিগন্ত বিস্তৃত নীল জল। সমুদ্রের সঙ্গে মিশেছে ঘন নীল আকাশ। হাঁটু জলে দাঁড়িয়ে নীল বিকিনিতে অভিনেত্রী মিমি চক্রবর্তী। নোনতা ভিজে চুলে সমুদ্র থেকে উঠে আসছেন নায়িকা।

বুধবার সকালে সমাজমাধ্যম জুড়ে যেন শুধু এই একটাই ছবি। ভাসিয়ে দিলেন তিনি। চারিদিকে বৃষ্টির লেশমাত্র নেই। গলদঘর্ম অবস্থায় যখন সবাই অফিসের ব্যস্ততায় বাসে, ট্রামে ঠেলাঠেলি করছেন ঠিক সেই সময়ে মুঠোফোন নায়িকার উষ্ণ ছবি। যা দেখে রীতিমতো কুপোকাৎ তাঁর অনুরাগীরা। কেউ লিখেছেন, “আগুন।” কারও আবার মন্তব্য, “চোখ ফেরানো যাচ্ছে না।”

পুজোয় আসছে মিমি এবং আবীর চট্টোপাধ্যায় অভিনীত নন্দিতা রায় এবং শিবপ্রসাদ মুখোপাধ্যায় পরিচালিত ছবি ‘রক্তবীজ ২’। সংযুক্তার চরিত্রে নায়িকাকে এমনিতেই বিপুল ভালবাসা দিয়েছেন দর্শক। ফলে এই ছবি নিয়ে কৌতূহল এ বার দ্বিগুন। পর্দায় দাপুটে পুলিশ কর্তার চরিত্রে অভিনেত্রী। সেখানে যে বিকিনি লুকে মিমিকে দেখা যাবে তা অনেকেই ভাবতে পারেননি। মিমির সমসাময়িক আর কোনও বাঙালি নায়িকাকে এই ধরনের বিকিনি লুকে আগে কখনও দেখা যায়নি।

ছবির শুটিং করতে ব্যাঙ্ককে উড়ে গিয়েছিল গোটা টিম। সে ঝলকও দেখা গিয়েছিল সমাজমাধ্যমের পাতায়। শোনা গিয়েছে, ‘রক্তবীজ ২’ নাকি আরও বেশি অ্যাকশনে ভরপুর। মিমি এ বারেও নিজের স্টান্ট নিজেই করেছেন। ঘটেছিল অঘটনও। শুটিং করতে গিয়ে পা কেটে রক্তারক্তি কাণ্ড হয়েছিল। শুটিং থামিয়ে সকলে ঘিরে ধরেছিলেন ছবির নায়িকাকে। মিমি তখনও নির্বিকার। পরের শটের জন্য নিজেকে প্রস্তুত করছেন! বিকিনি ছবিতে মিমিকে দেখে যেমন দর্শক যেমন অবাক হয়েছেন। সেই সঙ্গে এই ছবির উপরি পাওনা হল মিমি, নুসরত জুটির প্রত্যাবর্তন। এ বারের পুজোয় নাকি তাঁরা হাতে হাত রেখে উপস্থিত হবেন এই ছবিতে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল

পদ্মার ঢলে বিপর্যস্ত রাজশাহীর চরাঞ্চল