ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬ , ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম আগামী মাসে খুলবে সেন্টমার্টিন, মানতে হবে যেসব নিয়ম ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ডিসেম্বরে শেখ হাসিনার ফেরার প্রশ্নে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ জাপানে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী হচ্ছেন যারা প্রায় তিন যুগ পর রাজশাহী বিশ্ববিদ্যালয় স্টেশনে থামল সাগরদাঁড়ি এক্সপ্রেস রাজশাহীতে বিজিবির অভিযানে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট জব্দ ট্রেনের শৌচাগারেই ধরা পড়লেন হাতেনাতে! যুগলের কাণ্ডে বিস্মিত নেটপাড়া, রইল ভিডিয়ো তেলেঙ্গানায় তরুণীকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার ৭ প্রতিদিন অন্ধ হরিণকে খাবার খুঁজতে সাহায্য করত ১০ বছরের শিশু এপস্টাইন বিতর্কে সৌদিকে নিশানা হুথিদের দুই যুদ্ধবিমানের সংঘর্ষে ফিলিপাইনের ৪ পাইলট নিহত ক্যানসারের কাছে হার মানলেন মডেল ও অভিনেত্রী তুলনা সানি দেওলকে দ্বিতীয়বার চুমু খেতে নারাজ জুহি! সভাপতি সুমন- সম্পাদক মান্নান রাণীশংকৈলে বৈদ্যুতিক নির্মাণ শ্রমিক ইউনিয়নের নির্বাচন নিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত সন্তানদের নিয়ে ঘরোয়া আয়োজনে পরীমনির জন্মদিন উদযাপন আসিফ আকবরের গাড়িতে গুলি, এখন পর্যন্ত যা জানা গেল

হংকং এবং সিঙ্গাপুরে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ১২:৪৬:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ১২:৪৬:৩৯ অপরাহ্ন
হংকং এবং সিঙ্গাপুরে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি হংকং এবং সিঙ্গাপুরে কোভিড সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় সতর্কতা জারি
দক্ষিণ-পূর্ব এবং পূর্ব এশিয়ার বেশ কিছু অংশে ফের বাড়তে শুরু করেছে কোভিড সংক্রমণ। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, হংকং, সিঙ্গাপুর, চিন এবং তাইল্যান্ডে উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে কোভিড সংক্রমণের হার।

স‌ংক্রমণের হার বৃদ্ধি পাওয়ায় ইতিমধ্যেই হংকং এবং সিঙ্গাপুরে সতর্কতা জারি হয়েছে। গত এপ্রিলে তাইল্যান্ডে সংক্রান উৎসবের পরে সংক্রমণের হারও উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে বলে জানা যাচ্ছে।

চলতি মাসের প্রথম সপ্তাহে হংকংয়ে কোভিডে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ৩১ জনের। রিপোর্টে বলা হয়েছে, হাসপাতালে বাড়ছে আক্রান্তদের ভিড়। মার্চ মাস থেকেই কোভিড পরীক্ষার পজ়িটিভ হার ১.৭% থেকে বেড়ে ১১.৪% হতে শুরু করে। ২০২৪ সালের অগস্ট থেকে এখনও পর্যন্ত যা সর্বাধিক, জানাচ্ছে রিপোর্ট। মূলত বিবিধ শারীরিক সমস্যা রয়েছে এমন বয়স্ক ব্যক্তিদেরই কোভিড সংক্রমণের জেরে মৃত্যু হচ্ছে।

অন্য দিকে, সিঙ্গাপুরেও কোভিড আক্রান্তের সংখ্যা গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে ২৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। মে মাসের প্রথম সপ্তাহে সিঙ্গাপুরে আক্রান্তের সংখ্যা ছিল ১৪ হাজার ২০০। তাঁদের মধ্যে হাসপাতালে ভর্তির হার ৩০ শতাংশ। গত এক বছরের নিরিখে সংখ্যাটি সর্বাধিক বলে রিপোর্টে জানা গিয়েছে।

বিশেষজ্ঞেরা জানাচ্ছেন, ফের কোভিড সংক্রমণ বৃদ্ধির সম্ভাব্য কারণগুলি হল— রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়া। সেই সঙ্গে কোভিডের শেষ বুস্টার গ্রহণের পরে যত সময় যাচ্ছে, করোনা ভাইরাসের বিরুদ্ধে তার প্রতিরোধ ক্ষমতাও ধীরে ধীরে কমে যাচ্ছে।

সিঙ্গাপুরে বহু মানুষ এক বছরেরও বেশি সময় ধরে বুস্টার ডোজ় পাননি বলে জানা গিয়েছে। অন্য দেশগুলির ক্ষেত্রেও একই ধরনের ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির

ডেঙ্গু প্রতিরোধে সম্মিলিত উদ্যোগের আহ্বান রাজশাহীর ডিসির