ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড

  • আপলোড সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৪২:৫৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৩-০৭-২০২৫ ০৩:৪২:৫৭ অপরাহ্ন
শিশুকে ধর্ষণের দায়ে এক ব্যক্তির যাবজ্জীবন কারাদণ্ড ছবি: সংগৃহীত
মানিকগঞ্জে পাঁচ-বছরের শিশুকে ধর্ষণের দায়ে রাজ্জাক শেখ (৫০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে সাজাপ্রাপ্ত আসামিকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

বুধবার বেলা সাড়ে ১২টার দিকে মানিকগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এম এ হামিদ এই রায় ঘোষণা করেন।

যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত রাজ্জাক শেখ মানিকগঞ্জের শিবালয় উপজেলার বড় আনুলীয়া গ্রামের মৃত অন্তেষ শেখের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৩ সালের ১৫ জানুয়ারি বিকেলে সরিষার ফুল দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুটিকে শিবালয় ইউনিয়নের বড় আনুলীয়া গ্রামের ফসলের মাঠে নিয়ে ধর্ষণ করেন রাজ্জাক শেখ। পরে শিশুটি বাসায় ফিরে তার মায়ের কাছে ধর্ষণের বিষয়টি জানায়। পরে ঘটনাটি শিশুর মা তার বাবাকে জানালে ঘটনার পরের দিন ১৬ জানুয়ারি রাজ্জাক শেখকে আসামি করে শিবালয় থানায় ধর্ষণ মামলা দায়ের করে পরিবার।

এই মামলায় ১৪ জন সাক্ষীর সাক্ষ্য নিয়ে বিচারক আজ রায় দেন। এই মামলায় সরকার পক্ষের আইনজীবী ছিলেন হুমায়ন কবির। তিনি এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন। তবে আসামিপক্ষের আইনজীবী শ্রিপ্রা রানি উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী