ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০১:১৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০১:১৬:২০ অপরাহ্ন
পাকিস্তানকে হোয়াইটওয়াশ করাই লক্ষ্য ছবি: সংগৃহীত
প্রথম টি-টোয়েন্টিতে ৭ উইকেটের জয় ও দ্বিতীয়টিতে ৮ রানের জয়ের পরে আজ সন্ধ্যা ৬টায় মিরপুরে তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ও পাকিস্তান। এই ম্যাচে জয় তুলে নিতে পারলেই পাকিস্তানকে ধবলধোলাই করবে টাইগার বাহিনী। সে লক্ষ্য নিয়েই মাঠে নামছে লিটন কুমার দাসের দল। অন্যদিকে পাকিস্তানও মরিয়া যেভাবেই হোক এই ম্যাচে জয় তুলে নিতে। তাতে শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আরেকটি রোমাঞ্চের অপেক্ষায় দর্শকরা।

এর আগে লাহোরে পাকিস্তান-বাংলাদেশের তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের তিনটিতেই হেরেছিল লাল-সবুজের প্রতিনিধিরা। তার আগে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষেও সিরিজ হারের তিক্ত স্বাদ পেয়েছিল বাংলাদেশ। তবে লঙ্কায় গিয়ে ২০ ওভারের ক্রিকেটে ঘুরে দাঁড়িয়েছে লিটন দাসের দল।

লায়নদের বিপক্ষে সিরিজ জয়ের পরে মিরপুরেও সিরিজ জয়ের অভিজ্ঞতা হয়েছে টাইগার বাহিনীর। আজ জয় তুলে নিতে পারলে ধবলধোলাইয়েরও অভিজ্ঞতা হবে। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে এক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় করেছিল বাংলাদেশ। এরপরে বা তার আগে কখনো একাধিক ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবার জয় পেলে প্রথম বার টি-টোয়েন্টিতে পাকিস্তানকে হোয়াইটওয়াশ করবে টাইগার বাহিনী।

এ দিকে এই সিরিজ ছাপিয়ে মিরপুরের উইকেটের আচরণ নিয়ে আলোচনা-সমালোচনার পারদ তুঙ্গে উঠেছে। সবশেষ বিপিএলে এই মিরপুরেই রানপ্রসবা উইকেট পেলেও এই সিরিজে সেটি না পেয়ে আক্ষেপ করেছেন পাকিস্তানের ফাহিম আশরাফ। প্রথম ম্যাচে শেষে একই কারণে ক্ষোভ প্রকাশ করেছিলেন দলটির অধিনায়ক সালমান আগা ও কোচ মাইক হেসন। যেখানে হেসন প্রশ্ন তুলেছিলেন বিশ্বকাপ প্রস্তুতি নিয়েও। এই সিরিজকে ২০২৬ সালের বিশ্বকাপ প্রস্তুতি হিসেবে সামনে এনেছিল বিসিবি ও পিসিবি। বৈশ্বিক ঐ আসরটি হওয়ার কথা রয়েছে ভারত ও শ্রীলঙ্কায়। যেখানে রানপ্রসবা উইকেট পাওয়া যাবে বলে বাংলাদেশের পরিচালক নাজমুল আবেদীন ফাহিমও জানিয়েছিলেন। ঠিক এই জায়গায় ক্ষোভ ঝেড়েছেন মাইক হেসন। এই সিরিজ বিশ্বকাপের প্রস্তুতি হলে এমন স্বল্পরানের উইকেটে খেলা নিয়ে তিনি প্রশ্ন তুলেছেন।

আজ মিরপুরে প্রায় একই ধরনের উইকেটে খেলা হওয়ার সম্ভাবনা রয়েছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটাররা। শোয়েব আখতার, রমিজ রাজা, বাসিত আলিরা মিরপুরের উইকেটের পক্ষেই কথা বলেছেন, সেটির সঙ্গে মানিয়ে নেওয়ার পরামর্শও দিয়েছেন। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ