ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি আটক

  • আপলোড সময় : ১৭-০৫-২০২৫ ০২:২৭:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ১৭-০৫-২০২৫ ০২:২৭:১৮ অপরাহ্ন
রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি আটক রাজশাহীতে ১০০ গ্রাম হেরোইনসহ মাদককারবারি আটক
 

রাজশাহীর গোদাগাড়ীতে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে ১০০ গ্রাম হেরোইনসহ এক মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকেল ৪টা ২০ মিনিটে গোদাগাড়ী থানাধীন কালিদীঘি কৃষ্ণবাটি গ্রাম থেকে তাকে আটক করা হয়।

গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আতাবুর রহমান (৪৫)। তিনি ওই এলাকার মৃত আব্দুল মজিদের ছেলে।

রাজশাহী ডিবি পুলিশের এসআই (নিরস্ত্র) মাহাবুব আলমের নেতৃত্বে পুলিশের একটি টিম ওইদিন দুপুর ৩টা ৪৫ মিনিটে গোদাগাড়ী থানার বসন্তপুর মোড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কালিদীঘি কৃষ্ণবাটি গ্রামে আতাবুর রহমানের বাড়ির মূল গেটের সামনে এক ব্যক্তি হেরোইন বিক্রির উদ্দেশ্যে অবস্থান করছে।

এরপর বিকেল ৪টায় অভিযান চালিয়ে সন্দেহভাজন আতাবুর রহমানকে পালানোর চেষ্টাকালে আটক করে পুলিশ। পরবর্তীতে তার দেহ তল্লাশি করে পরিহিত পায়জামার ডান পকেট থেকে একটি স্বচ্ছ পলিথিনে মোড়ানো ১০০ গ্রাম হেরোইন জব্দ করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে পুলিশ জানায়, আটক আতাবুর রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

মাদকের বিরুদ্ধে ডিবি পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ