ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাগমারায় ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৪০:২৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৩:৪০:২৫ অপরাহ্ন
বাগমারায় ভ্যানচালককে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ প্রতিকী ছবি
বাগমারার জোকা বিলে মাছ চুরির অভিযোগে এক ভ্যানচালককে গাছের সঙ্গে বেঁধে রেখে নির্যাতনের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী ভ্যানচালকের নাম মজিবর রহমান। তিনি নরদাশ ইউনিয়নের বাসুদেবপাড়া গ্রামের মৃত মকছেদ আলীর ছেলে।

বুধবার (২৩ জুলাই) বিকেলে জোকা বিল সংলগ্ন পানিয়া ভুতপুকুরিয়া ব্রীজের পাশে ঘটনাটি ঘটেছে।

বুধবার সন্ধ্যায় এলাকায় গিয়ে জানা গেছে, সম্প্রতি জোকা বিল মৎস্য চাষর প্রকল্পের হিসাব চাওয়া ও মাছ চাষ নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনায় ওই প্রকল্পের ক্যাশিয়ার আনিছুর রহমান নিহত হন। ওই ঘটনায় কারাগারে থাকা অবস্থায় নরদাশ ইউপির সাবেক চেয়ারম্যান জনাব আলী মারা যান। এরপর এলাকায় উত্তেজনা সৃষ্টি হলে ওই বিলে স্থানীয়দের নিয়ন্ত্রনে মাছ চাষ বন্ধ হয়ে যায়।

সম্প্রতি ওই বিলে এলাকার কৃষকদের সমন্বয়ে মৎস্যচাষ প্রকল্পের মাধ্যমে পুনরায় মাছ চাষ শুরু করা হলে প্রকল্পের সদ্য বহিষ্কৃত সহ-সভাপতি জনাব আলীসহ তার সহযোগীরা ওই বিলে মাছ চাষে বিঘ্ন ঘটানোর জন্য বাসুদেবপাড়া ব্রীজের মুখ খুলে দেয়। এছাড়া রাতের আঁধারে ওই বিল থেকে মাছ চুরি হতে থাকে।

প্রকল্পের সভাপতি এফাজুর রহমান জানান, বুধবার বিকেলে ভ্যানচালক মজিবর রহমানকে মাছ চুরির জালসহ প্রকল্পের লোকজন হাতেনাথে আটক করে। পরে তাকে গাছের সাথে বেঁধে রেখে থানায় খবর দেওয়া হয় বলেও তিনি স্বীকার করেন।

এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলামও ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন, জালসহ ওই ভ্যানচালককে উদ্ধার করে স্থানীয় লোকজনের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী