ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
প্রবাসীদের অর্থায়নে সোলার লাইটে আলোকিত হচ্ছে আগ-চারান গ্রাম কেন্দ্রীয় নির্দেশনায় নিয়োগ, বরখাস্ত শুধু আঞ্চলিক কর্মকর্তা সংবাদ সম্মেলনে ভুক্তভোগীর অভিযোগ; এসআই বলছেন ভিত্তিহীন, তদন্তের আশ্বাস কমিশনারের এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ

ভাবিকে গলা কেটে হত্যা, দেবরের মৃত্যুদণ্ড

  • আপলোড সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩১:৩৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৪-০৭-২০২৫ ০৪:৩১:৩৯ অপরাহ্ন
ভাবিকে গলা কেটে হত্যা, দেবরের মৃত্যুদণ্ড ছবি: সংগৃহীত
নেত্রকোণায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে মো. রাসেল মিয়া (২৮) নামে একজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি আরও ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. হাফিজুর রহমান এই দণ্ডাদেশ দেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. রাসেল মিয়া নেত্রকোণার পূর্বধলা উপজেলার পশ্চিমপাড়া গ্রামের মো. আলাল উদ্দিনের ছেলে। হত্যাকাণ্ডের শিকার লিপি আক্তার জারিয়া গ্রামের আফতাব উদ্দিন সরকারের মেয়ে।

আদালত ও মামলার এজাহার সূত্রে জানা গেছে, আসামি রাসেল মিয়া নিহত লিপি আক্তারের চাচাতো দেবর হয়। তারা একই বাড়িতে পাশাপাশি ঘরে বসবাস করতেন। নিহত লিপি আক্তারের স্বামী মো. আজিজুল ইসলাম বিজিবিতে চাকরি করার সুবাদে পঞ্চগড়ে বসবাস করেন।

নিহতের স্বামী বাড়িতে না থাকার সুবাদে আসামি রাসেল মিয়া লিপি আক্তারকে বাড়িতে এবং রাস্তাঘাটে সুযোগ পেলেই কুপ্রস্তাব দিয়ে উত্ত্যক্ত করে আসছিল।

উত্যক্ত করার একপর্যায়ে লিপি আক্তার তার স্বামী মো. আজিজুল ইসলাম, আসামি রাসেল মিয়ার ভাই ও রাসেল মিয়ার বাবা-মার কাছে ঘটনাটি জানায়। এরই জের ধরে আসামি রাসেল মিয়া লিপি আক্তারকে আরও বেশি উত্ত্যক্ত করতে থাকে।

ঘটনার দিন ৩ অক্টোবর ২০২০ তারিখ রাত অনুমান ৯টা ৩০ মিনিটের সময় রাতের খাওয়া-দাওয়া শেষে লিপি আক্তার তার ছেলে আলিফকে সঙ্গে নিয়ে পশ্চিম ভিটার বসতঘরে ঘুমিয়ে পড়েন।

৪ অক্টোবর রাত ২টা ৩০ মিনিটে আসামি রাসেল মিয়া, লিপি আক্তারের বসতঘরে রাতের অন্ধকারে কৌশলে প্রবেশ করে এবং তার সঙ্গে থাকা ধারালো এন্টিকাটার দিয়ে লিপি আক্তারের গলার শ্বাসনালী কেটে তাকে হত্যা করে। পরবর্তীতে আসামি নিজে আদালতে দোষ স্বীকারোক্তি প্রদান করে হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। আসামির উপস্থিতিতে তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করা হয়েছে। মামলায় মোট ১৫ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করা হয়।

মামলায় রাষ্ট্রপক্ষের কৌঁসুলি হিসেবে ছিলেন পাবলিক প্রসিকিউটর মো. আবুল হাশেম এবং আসামিপক্ষের আইনজীবী  হিসেবে উপস্থিত ছিলেন অ্যাডভোকেট আনিসুর রহমান।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ