ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারতে স্কুল ভবন ধসে ৭ শিশুর মৃত্যু

  • আপলোড সময় : ২৫-০৭-২০২৫ ০১:৩৪:১৮ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৫-০৭-২০২৫ ০১:৩৪:১৮ অপরাহ্ন
ভারতে স্কুল ভবন ধসে ৭ শিশুর মৃত্যু ছবি: সংগৃহীত
ভারতের রাজস্থানের ঝালাওয়ার জেলায় শুক্রবার (২৫ জুলাই) একটি সরকারি স্কুলের ভবন ধসে সাত শিশু নিহত এবং দু’জন গুরুতর আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মনোহর থানার পিপলোদি সরকারি বিদ্যালয়ে সকাল সাড়ে ৮টার দিকে এই দুর্ঘটনা ঘটে। 
 
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, একতলা ভবনের ছাদ ধসের সময় শিক্ষক ও কর্মচারী ছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে অন্তত ৬০ শিশু উপস্থিত ছিল।
 
সূত্রমতে, ভবনটি জরাজীর্ণ অবস্থায় ছিল এবং এর আগেও এ বিষয়ে বেশ কয়েকটি অভিযোগ উত্থাপিত হয়। স্কুলটিতে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষাদান করা হয়। 
 
এদিকে রাজস্থানের শিক্ষা সচিব কৃষ্ণ কুণাল জানিয়েছেন, উদ্ধার অভিযান শেষ হয়েছে এবং এই ঘটনায় ছয় শিশু নিহত হয়েছে।
 
প্রত্যক্ষদর্শী এবং স্থানীয় গ্রামবাসীদের মতে, গত কয়েকদিন ধরে টানা ভারি বৃষ্টিপাতের কারণে হঠাৎ স্কুল ভবনের ছাদটি ভেঙে পড়ে। ধসের শব্দের সাথে সাথে ভেসে আসে চিৎকার, এলাকাটিকে গ্রাস করে ধ্বংসাবশেষ।
 
ঘটনাস্থল থেকে প্রাপ্ত ভিডিওতে দেখা গেছে, স্থানীয় বাসিন্দারা আটকে পড়া শিক্ষার্থী, শিক্ষক এবং কর্মীদের উদ্ধারের জন্য ছুটে আসছেন। ধ্বংসস্তূপ সরাতে কমপক্ষে চারটি জেসিবি মেশিনও ঘটনাস্থলে পৌঁছেছে।
 
কালেক্টর এবং দুর্যোগ ত্রাণ দলসহ জেলা প্রশাসনের কর্মকর্তারা উদ্ধারকাজে সহায়তা করেছেন। ভবন ধসের খবর পেয়ে স্কুলের শিক্ষার্থীদের পরিবারের সদস্যরা ঘটনাস্থলে ছুটে আসেন।  
 
নিজ কার্যালয়ের সামাজিক মাধ্যম পেজে পোস্ট করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘ঘটনাটি মর্মান্তিক এবং গভীরভাবে দুঃখজনক। এই কঠিন সময়ে আমার সমবেদনা ক্ষতিগ্রস্ত শিক্ষার্থী এবং তাদের পরিবারের সাথে রয়েছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি। কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্তদের সম্ভাব্য সব সহায়তা দিচ্ছে।’ সূত্র: এনডিটিভি

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী