ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৩১:১০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৩:৩১:১০ অপরাহ্ন
সিরাজগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার প্রতিকী ছবি
সিরাজগঞ্জের রায়গঞ্জে কবিতা নাগ (৫০) নামে এক স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 

রোববার (২৭ জুলাই) সকালে নিজ বাড়ির বারান্দা থেকে শিক্ষিকার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান রায়গঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক মো. জাফর।

নিহত কবিতা নাগ উপজেলার চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, চান্দাইকোনা নাগ পাড়ায় কবিতা নাগ স্বামী আকাশ বিশ্বাস এবং ছোট মেয়ে বর্ষা নাগকে নিয়ে বসবাস করতেন। শনিবার রাতে এক সঙ্গে খাবার খেয়ে ঘুমিয়ে পড়েন তারা। ভোরে কবিতা নাগকে বিছানায় না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে তাকে বারান্দার গ্রিলের সঙ্গে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

নিহতের স্বামী আকাশ বিশ্বাস বলেন, আমার স্ত্রী কবিতা নাগ বেশ কিছুদিন ধরেই মানসিকভাবে হতাশাগ্রস্ত ছিলেন। হয়ত সেখান থেকেই এমন কাজ করেছেন

চান্দাইকোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো মাহমুদুল হাসান বলেন, বেশ কিছু দিন ধরেই তার কথাবার্তা ও ব্যবহার স্বাভাবিক ছিল না। আমরা বিষয়টি বুঝে ওনার পরিবারকে জানিয়েছিলাম। 

রায়গঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) কে এম মাসুদ রানা বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মৃত্যুর প্রকৃত কারণ জানতে ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষা করা হচ্ছে।

এদিকে শিক্ষিকার এমন রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এটি আত্মহত্যা না কি হত্যাকাণ্ড তা নিয়ে স্থানীয়দের মাঝে নানা আলোচনা চলছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী