ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

নগরীর চন্দ্রিমায় বাইসাইকেল-সহ গ্রেফতার চোর রুবেল

  • আপলোড সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৪২:০৪ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৭-০৭-২০২৫ ০৭:৪২:০৪ অপরাহ্ন
নগরীর চন্দ্রিমায় বাইসাইকেল-সহ গ্রেফতার চোর রুবেল নগরীর চন্দ্রিমায় বাইসাইকেল-সহ গ্রেফতার চোর রুবেল
রাজশাহী নগরীতে বাইসাইকেল-সহ শহিদুল ইসলাম রুবেল (৩২), নামের এক চোরকে গ্রেফতার করেছে পুলিশ । 

শনিবার (২৬ জুলাই) দিনগত রাত ১০টায় চন্দ্রিমা থানার মেহেরচন্ডী এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার দেওয়া তথ্যের ভিত্তিতে কাটখালী থানার মাসকাটাদিঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই বাইসাইকেলটি জব্দ করে চন্দ্রিমা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আবুল কালাম আজাদের নেতৃত্বে এসআই মোঃ মহিদউদ্দীন ও সঙ্গীয় ফোর্স।

গ্রেফতার চোর শহিদুল ইসলাম রুবেল, সে নগরীর বোয়ালিয়া মডেল থানার সাধুর মোড় এলাকার মৃত রমজান আলীর ছেলে।

রবিবার বিকাল সাড়ে ৫টায় এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষক গত (২১ জুলাই) সকাল সাড়ে ৯টায় নগরীর চন্দ্রিমা থানার রাজশাহী বিশ্ববিদ্যালয় কৃষি অনুষদের সামনে বাইসাইকেল রেখে ভিতরে যান। পরে এসে দেখেন বাইসাইকেলটি নেই। আশপাশে অনেক খোঁজা-খুজিঁ করে না পেয়ে তিনি চন্দ্রিমা থানায় একটি চুরি মামলা দায়ের হয়।

অবশেষে শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে চোর রুবেলকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদে তার দেয়া তথ্য অনুযায়ী নগরীর মাসকাটাদিঘি এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় চোরাই বাইসাইকেলটি জব্দ করা হয়। 

রবিবার সকালে গ্রেফতার চোর রুবেলকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫