ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

‘বিয়ে করুন, বুড়ি হয়ে যাচ্ছেন তো’, পাল্টা জবাব দিলেন জারিন

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ১২:৩৫:৫২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ১২:৩৫:৫২ অপরাহ্ন
‘বিয়ে করুন, বুড়ি হয়ে যাচ্ছেন তো’, পাল্টা জবাব দিলেন জারিন জারিন খান। ছবি: সংগৃহীত
মেয়েরা নাকি কুড়িতেই বুড়ি! বহু যুগ আগে এমন প্রবাদ ছিল। তবে এই সব তুড়ি মেরে উড়িয়ে দিয়েছেন মেয়েরাই। কাজে, শক্তিতে, বুদ্ধি, মতামতে নিজেদের প্রমাণ করে মেয়েরা বুঝিয়ে দিয়েছেন সব লিঙ্গই সমান। কিন্তু তাও পুরুষতন্ত্রের চোখ রাঙানি এখনও তাঁদের তাড়া করে বেড়ায়। এমনই এক পরিস্থিতিতে পড়েছিলেন জারিন খান। বয়স নিয়ে কটাক্ষ করা হয় তাঁকে। তবে সপাটে জবাব দিয়েছেন অভিনেত্রী নিজেও।

এক নিন্দক জারিনকে বলেন, “বিয়ে করে নিন। বুড়ি হয়ে যাচ্ছেন তো।” এড়িয়ে যাননি অভিনেত্রী। সমাজমাধ্যমে প্রকাশ্যে পাল্টা জবাব দিয়েছেন। তাঁর উত্তরে মুগ্ধ অনুরাগীরা। জারিন একটি ভিডিয়োর মাধ্যমে বলেছেন, “সম্প্রতি নিজের পোস্টের মন্তব্যগুলো পড়ছিলাম। একটা মন্তব্য ছিল সবার থেকে আলাদ। আমাকে বলা হয়, ‘বিয়ে করে নিন, বুড়ি হয়ে যাচ্ছেন।’ আমার প্রশ্ন হল, বিয়ে করে নিলে কি ফের যৌবনে ফিরে যেতে পারব? এর অর্থ কী?” এই বলে নিজেই হাসতে থাকেন জারিন।

এখানেই শেষ নয়। সমাজে বিয়েকে কতটা গুরুত্ব দেওয়া হয়, তা নিয়েও কথা বলেন জারিন খান। অভিনেত্রী বলেছেন, “আমি সত্যিই জানি না, এই মানসিকতা কি শুধু আমাদের দেশেই রয়েছে! না কি এটা সারা বিশ্বের সমস্যা? অদ্ভুত ভাবে বিয়েকেই সব সমস্যার সমাধান বলে মনে করা হয়।”

জারিনর বলিউডের সফর শুরু হয় সালমান খানের বিপরীতে ‘বীর’ ছবির মাধ্যমে। এক সময়ে ক্যাটরিনা কাইফের মতো দেখতে, এই পরিচিতি ছিল জারিনের। সেই ভাবমূর্তি কাটিয়ে উঠতেই তাঁর কাছে আসতে থাকে শুধুই খোলামেলা দৃশ্যে অভিনয় করার প্রস্তাব। ‘হেট স্টোরি ৩’ ছবিতে খোলামেলা দৃশ্যে দেখা গিয়েছিল জারিনকে। ‘আকসর ২’ ছবিতেও অভিনয় করেছেন তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী