ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬ , ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
পদ্মার পানিতে ডুবেছে স্কুল, অনিশ্চয়তায় সাড়ে ৭০০ শিক্ষার্থী নিয়ামতপুরে ৫০০ গ্রাম গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার মোহনপুর উপজেলায় নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন, আবৃত্তি ও সংগীত প্রতিযোগিতা অনুষ্ঠিত সিংড়ায় চেয়ারম্যান প্রার্থী আরিফের উঠান বৈঠক অনুষ্ঠিত রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক রাজশাহী মহানগরীতে ৪ রাউন্ড গুলি উদ্ধার রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার সাংবাদিক সাইদুর রহমানের ইন্তেকালে, রাজশাহী এডিটরস ফোরামের শোক লালপুরে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত রাজশাহী মহানগরীতে কুখ্যাত মাদক কারবারী ভগা মিলনসহ ২ মাদক কারবারী গ্রেপ্তার তানোরে চাল ডিলারের বিরুদ্ধে উঙ্খাপিত অভিযোগ প্রমান হয়নি নওয়াপাড়া থেকে বানেশ্বর, হরিচাঁদ মিঠাই ভান্ডারের পঞ্চম শাখা বিএনপি নেতার মারপিটে বিধবা নারী হাসপাতালে চারঘাটে পাথরের ট্রাকে বিপুল পরিমাণ ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২ নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৯ রাণীনগর যুবদলের মশক নিধন ও পরিচ্ছন্নতা অভিযান রাণীনগরের মোজাফ্ফরকে “ভুয়া কাজী“ আখ্যায়িত করে সংবাদ সম্মেলন চাউল ব্যবসায়ীদের প্রায় কোটি টাকা নিয়ে উধাওয়ের অভিযোগ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী বিভাগীয় কারাতে রেফারি কমিশনের সদস্যবৃন্দের সৌজন্য সাক্ষাৎ সাংবাদিক সাইদুর রহমানের মৃত্যুতে সাংবাদিক সমাজে শোক

থাইল্যান্ডে কাঁচাবাজারে বন্দুক হামলায় নিহত ৬

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০১:৪৮:১৭ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০১:৪৮:১৭ অপরাহ্ন
থাইল্যান্ডে কাঁচাবাজারে বন্দুক হামলায় নিহত ৬ ছবি: সংগৃহীত
থাইল্যান্ডের রাজধানী ব্যাংককের একটি কাঁচাবাজারে বন্দুক হামলায় ছয়জন নিহত হয়েছেন। রোববার সকালে এ ঘটনা ঘটে। 

বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়, নিহতদের মধ্যে চারজন নিরাপত্তাকর্মী ও সন্দেহভাজন হামলাকারীও রয়েছেন। এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়,  ব্যাংককের ব্যাং সু জেলার অর তো কর কাঁচাবাজারে ভয়াবহ হামলার ঘটনা ঘটেছে। স্থানটি বিখ্যাত চাতুচাক বাজারের কাছেই অবস্থিত। এখানে ছুটির দিনে হাজারো পর্যটকের আগমনে মুখর থাকে।

ব্যাং সু জেলার ডেপুটি পুলিশ প্রধান ওরাপাত সুক্তাই বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘আমরা এখনও হামলার উদ্দেশ্য তদন্ত করছি। প্রাথমিকভাবে এটি একটি বন্দুক হামলার ঘটনা।

তিনি জানান, হামলাকারী ব্যক্তি নিজেই পরে আত্মহত্যা করেছেন। তার পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ। থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে চলমান সীমান্ত উত্তেজনার সঙ্গে এর কোনো সম্পর্ক আছে কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

থাইল্যান্ডে বন্দুক হামলার ঘটনা নতুন নয়। সেখানে অস্ত্র আইন ঢিলেঢালা হওয়ায় তুলনামূলক সহজেই আগ্নেয়াস্ত্র সংগ্রহ করা যায়। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার

রাজশাহী মহানগরীতে ৪ মাদকসেবী গ্রেপ্তার