ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬ , ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এক বা দুই তালাকের পর স্ত্রীকে ফেরানোর উপায় মোদী সরকারকে ২৪ ঘণ্টার আলটিমেটাম বিক্ষোভকারীদের ইসরায়েলকে স্বীকৃতি না দিলে সৌদির সঙ্গে পারমাণবিক চুক্তি বাতিল: হোয়াইট হাউস আমরা তোমাদের কলিজা খেয়ে ফেলব: মেসির স্ত্রী হিমাচল প্রদেশে ভূমিধসে পাথরের নীচে চাপা পড়ে ১৩ জনের মৃত্যুৃ কিশোরগঞ্জের সড়ক দুর্ঘটনায় স্কুল শিক্ষার্থীসহ ২ জনের মৃত্যু ১২০০ ফলজ গাছ কেটে কৃষকে নিঃস্ব করে দিল বন বিভাগ ঊর্ধ্বমুখী কোলেস্টেরল! রাশ টানতে কোন ডাল খাবেন? হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু নীরব সংকটে বছরে প্রাণ হারায় প্রায় ১৮ হাজার মানুষ, অধিকাংশই শিশু পশ্চিম তীরে ব্যাপক সংঘর্ষ, ৪ ফিলিস্তিনিসহ নিহত ৫ জিম নয়, বেড়াতে গিয়ে ওজন ঝরান নায়িকা রশ্মি নাবা ফার্মার ৪ লাখ টাকা জরিমানা, থামছে না বিষ্ঠা ফেলা মহানগরীতে পুলিশের অভিযানে মাদক কারবারি গ্রেফতার ৭, আটক ২৪ রাজশাহীতে ২১তম ইস্ট-ওয়েস্ট ইউনিভার্সিটি অ্যাস্ট্রো-অলিম্পিয়াডের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত নগরীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ২৪ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ পদত্যাগ করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

নগরীতে জুয়ার সরঞ্জামাদি সহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০২:০৩:২৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০২:০৩:২৩ অপরাহ্ন
নগরীতে জুয়ার সরঞ্জামাদি সহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার নগরীতে জুয়ার সরঞ্জামাদি সহ ৪ জুয়াড়ি গ্রেপ্তার
রাজশাহী মহানগরীতে নগদ অর্থ ও তাসসহ চারজন জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২৭ জুলাই) রাত দেড়টায় রাজপাড়া থানার মতিচত্তর এলাকা হতে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন: রাজপাড়া থানার আকলেসুর রহমান ওরফে আকি (৩৩), মো: হাসিবুর আলী ওরফে হাসিব (৪৫), মো: মানিক (৪৮) এবং কাশিয়াডাঙ্গা থানার মো: শহিদুল ইসলাম (৪৪)।

সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেছেন নগর পুলিশের মুখপাত্র অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (সদর ক্রাইম এন্ড অপস), মোঃ গাজিউর রহমান, পিপিএম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারা যায়, নগরীর রাজপাড়া থানার মতিচত্তর এলাকায় কয়েকজন জুয়াড়ি জুয়া খেলছে। এমন সংবাদের ভিত্তিতে রাজপাড়া থানার এসআই তরিকুল ইসলাম ও তার সঙ্গীয় ফোর্স সোমবার রাত দেড়টায় সেখানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে নগদ ১৫ হাজার ৩০০ টাকা ও তাস উদ্ধার হয়।

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে রাজপাড়া থানায় প্রকাশ্য জুয়া আইনে মামলা রুজু করে সোমবার সকালে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা করেছে বলেও জানান তিনি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ

টানা বৃষ্টিতে তানোরে সবজির দাম ঊর্ধ্বমুখী, চাপে নিম্ন আয়ের মানুষ