ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটনে চীন থেকে আসছে তদন্ত দল

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৫৬:২০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৩:৫৬:২০ অপরাহ্ন
মাইলস্টোনে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটনে চীন থেকে আসছে তদন্ত দল ছবি: সংগৃহীত
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তের কারণ উদ্‌ঘাটন করতে এবার চীন থেকে আসছে বিশেষ তদন্ত দল।

সোমবার (২৮ জুলাই) বিমান বাহিনীর পক্ষ থেকে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান এয়ার কমোডর শহীদুল ইসলাম। এভিয়েশন ইউনিভার্সিটি ক্যাম্পাসে এই ব্রিফিংয়ের আয়োজন করা হয়।

এয়ার কমোডর শহীদুল ইসলাম বলেন, বিমান দুর্ঘটনা তদন্তে চীন থেকে একটি টিম আসবে। তাদের তদন্তের পরই দুর্ঘটনার কারণ জানা যাবে।

এদিকে রাজধানীর আকাশ প্রতিরক্ষার জন্য ঢাকার ভেতরেই ঘাঁটি থাকতে পারে জানিয়ে তিনি আরও বলেন, দেশের আভ্যন্তরীণ নিরাপত্তা ও অপারেশনাল সক্ষমতা মাথায় রেখেই রাজধানীতে সামরিক বিমান পরিচালনা করতে হয়।

এ সময় এয়ার কমোডর মিজানুর রহমান বলেন, তদন্ত প্রতিবেদনের বিস্তারিত আসার পরই সকল তথ্য জানানো হবে। আমরা সবকিছুই সামনে আনব।

এছাড়া শিক্ষক-শিক্ষার্থীদের কাউন্সেলিং সেবা দেওয়াসহ দুর্ঘটনায় নিহত ও আহতদের পরিবারের পাশে বিমান বাহিনী সব সময় থাকবে বলেও জানানো হয় ব্রিফিংয়ে। 

প্রসঙ্গত, মাইলস্টোনে বিধ্বস্ত বিমানটি চীনের চেংডু এয়ারক্র্যাফ্ট করপোরেশনের তৈরি এফ-৭ বিজিআই মডেলের একটি মাল্টি-রোল যুদ্ধবিমান। এটি একইসঙ্গে বিভিন্ন ধরনের সামরিক কার্যক্রমে দক্ষ বা বহুমুখী ভূমিকা পালন করতে সক্ষম।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী