ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ , ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
নিয়ামতপুরে শ্রীমন্তপুর ইউনিয়নে বার্ষিক উন্নয়ন পরিকল্পনা বিষয়ক উন্মুক্ত অংশীজন সভা ইউপি চেয়ারম্যানের অপসারণের দাবিতে মানববন্ধন আজকের শিশুরাই আগামী দিনে দেশের মুখ উজ্জ্বল করবে - রাণীশংকৈলে ইউএনও ইসরাত জাহান নিয়ামতপুরে দলিল লেখক সমিতির সভাপতি সাইদ, সাধারণ সম্পাদক দ্বিজেন্দ্রনাথ রাণীনগরে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী পালন নিয়ামতপুরে পাটের তৈরি স্কুল ব্যাগসহ শিক্ষা উপকরণ বিতরণ আত্রাইয়ে স্টেশন এলাকা থেকে স্থানীয়দের সহায়তায় দুই শিশু উদ্ধার: পরিবারের সন্ধানে পুলিশ রাণীনগরে বিশেষ অভিযানে ৫জন গ্রেফতার,মাদক উদ্ধার আত্রাইয়ে মাঠপর্যায়ে সেবার মান বাড়াতে ৬৮ গ্রাম পুলিশের হাতে বাইসাইকেল ​রুয়েটের প্রধান ফটক থেকে উদ্ধার হওয়া সাইকেল আনসার ক্যাম্পে জমা নতুন বাংলাদেশ বিনির্মাণে যুবদল ভ্যানগার্ড হিসেবে কাজ করবে: মাহফুজুর রহমান রিটন যৌতুকের দাবিতে স্ত্রীকে হত্যা, স্বামীর মৃত্যুদণ্ড রাতে ভাত খাওয়া বারণ, রুটি পছন্দ নয়! স্বাস্থ্যকর অথচ সুস্বাদু ৩ খাবার বানিয়ে নিন যা খেলে মনও ভরবে পেনশনের টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা, রাস্তায় লুটিয়ে পড়েও ঝোলা ছাড়লেন না বৃদ্ধা! তার পর? রুয়েটের প্রধান ফটক থেকে চুরি হওয়া সাইকেল উদ্ধার, আনসার ক্যাম্পে জমা হুথি হামলায় বিপর্যস্ত সৌদির আরবের আকাশপথ, বাতিল করতে হয়েছে চার হাজারেরও বেশি উড়ান অনুষ্কা-প্রিয়ঙ্কার মতো ফোলা ও ভরাট ঠোঁট হতে পারে সুচ না ফুটিয়েও, ফিলারের বিকল্প তিন উপায়ের সন্ধান রইল রোমান্স ও অ্যাকশনের মিশেলে ‘কিং’-এর নতুন ঝলক, শাহরুখের ছবির মুক্তি কবে? ‘আমার বাড়িতে কেউ এলে ব্যাগ পরীক্ষা করা হচ্ছে’! আবাসন কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ উর্ফীর ৩২ বছর পর পর্দায় অক্ষয়-রবীনার রসায়ন, ফের আসছে ‘মোহরা’! দীপাবলিতে ‘রামায়ণ’-এর সঙ্গে টক্কর

রাজশাহীতে ডিএনসির বিরুদ্ধে অপপ্রচার, কর্মকর্তার দাবি, মাদক প্রবাহ নিয়ন্ত্রণকারী চক্রের ষড়যন্ত্র!

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৩১:৪২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৬:৩১:৪২ অপরাহ্ন
রাজশাহীতে ডিএনসির বিরুদ্ধে অপপ্রচার, কর্মকর্তার দাবি, মাদক প্রবাহ নিয়ন্ত্রণকারী চক্রের ষড়যন্ত্র! রাজশাহীতে ডিএনসির বিরুদ্ধে অপপ্রচার, কর্মকর্তার দাবি, মাদক প্রবাহ নিয়ন্ত্রণকারী চক্রের ষড়যন্ত্র!
রাজশাহী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের (ডিএনসি), বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে চিহ্নিত মাদক কারবারি পিয়ারুল। 

পিয়ারুল বিভিন্ন গণমাধ্যমকে দাবি করেছেন, গত (২৪ জুলাই) দিনগত রাত ১২টার দিকে ডিএনসি তার বাড়িতে নাহিদ নামে এক দালালের তথ্য অনুযায়ী অভিযান পরিচালনা করেছে। ওই সময় তল্লাশির নামে রাতভর হয়রানি ও নির্যাতন চালায় বলে অভিযোগ করে পিয়ারুল। 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক রাহান বলেন, তারা পরমানন্দপুর গ্রামের পিয়ারুলের বাড়িতে রাত ১২টার পর অভিযান পরিচালনা করেন। পিয়ারুল মাদক ব্যবসার সাথে দীর্ঘদিন যাবত জড়িত এবং এলাকার চিহ্নিত ও পেশাদার মাদক কারবারী। সে দীর্গদিন যাবত ডিএনসি'র নজরদারিতে ছিল। গত ২৪ জুলাই মাদক আছে এমন তথ্যের ভিত্তিতে পিয়ারুলের বাড়ি ঘেরাও করা হয়। ওই সময় প্রতিবেশীদের উপস্থিতিতে তার বসত ঘরে তল্লাশি করা হয়। তল্লাশিতে মাদক উদ্ধার হয়নি, বেশ কিছু সন্দেহজনক জায়গা রাতভর অনুসন্ধান করা হলেও পিয়ারুলকে খুঁজে পাওয়া যায়নি। 

পরেন দিন সকাল ৬টার পর উপস্থিত সাক্ষীদের উপস্থিতিতে জব্দ তালিকা তৈরি করে অভিযান সমাপ্ত করা হয়। 

তিনি আরও বলেন, অপপ্রচার করেছে যারা মাদক প্রবাহ নিয়ন্ত্রণ করে তারাই, যা নিন্দনীয়। ডিএনসি সব অভিযান আইনগত সীমার মধ্যে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে। 

এলাকাবাসী জানান, পিয়ারুলের অভিযোগ ভিত্তিহীন, ডিএনসি সুষ্ঠুভাবে সকাল পর্যন্ত অভিযান চালিয়ে গেছে তবে পিয়ারুল গোদাগাড়ী চিহ্নিত এক গডফাদারের ঘনিষ্ট সহযোগী। সেই গডফাদারই রাজশাহী নগরীতে বসে এই ধরনের অপপ্রচার চালাচ্ছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫

নগরীজুড়ে মাদক ও জুয়াড়ী সহ গ্রেপ্তার ৩৫