ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা

  • আপলোড সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০৮:৪০ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৮-০৭-২০২৫ ০৯:০৮:৪০ অপরাহ্ন
বাংলাদেশে সন্ত্রাসবাদের কোনো স্থান নেই: প্রধান উপদেষ্টা ছবি: সংগৃহীত
সন্ত্রাসবাদ দমনে সরকারের অটল প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, বাংলাদেশের সীমান্তের ভেতরে কোনো সন্ত্রাসী গোষ্ঠীকে কার্যক্রম চালাতে দেয়া হবে না।

সোমবার (২৮ জুলাই) বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসনের সঙ্গে এক বৈঠকে তিনি এসব কথা বলেন।

প্রধান উপদেষ্টা বলেন, সন্ত্রাসবাদ মোকাবিলা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। আমরা সন্ত্রাসের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করছি। সন্ত্রাসীদের এই দেশের মাটি থেকে নির্মূল করতে আমরা সর্বাত্মক চেষ্টা চালাবো

৪০ মিনিটের এই বৈঠকে উভয়ে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান শুল্ক নিয়ে আলোচনাসহ পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করেন।

ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত জ্যাকবসন বাংলাদেশের সংস্কার প্রচেষ্টা এবং আগামী বছরের শুরুর দিকে অনুষ্ঠিত হতে যাওয়া জাতীয় নির্বাচন ঘিরে গণতান্ত্রিক উত্তরণের পথে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন।

প্রধান উপদেষ্টা জাতীয় ঐক্য গঠনের লক্ষ্যে কাজ করা জাতীয় ঐকমত্য কমিশনের অগ্রগতির সম্পর্কেও অবহিত করেন। বলেন, আমি বিশ্বাস করি, কমিশন খুব ভালো কাজ করছে। অধ্যাপক আলী রিয়াজের নেতৃত্বে সদস্যরা নিষ্ঠার সঙ্গে কাজ করে চলেছেন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী