ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

থেমে থাকা ট্রাকে ধাক্কা, বগুড়ায় ঘুমন্ত চালকের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১২:২১:১৪ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১২:২১:১৪ পূর্বাহ্ন
থেমে থাকা ট্রাকে ধাক্কা, বগুড়ায় ঘুমন্ত চালকের মৃত্যু থেমে থাকা ট্রাকে ধাক্কা, বগুড়ায় ঘুমন্ত চালকের মৃত্যু
বগুড়ার মহাস্থানে একটি থেমে থাকা বালুবাহী ট্রাকে ধাক্কা দেয়ার ঘটনায় মনির হোসেন (২৮) নামের এক ট্রাক চালক মর্মান্তিকভাবে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন হেলপার লায়ন মিয়া (২৫), যিনি বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

নিহত মনির পঞ্চগড় সদর উপজেলার গোলেয়াপাড়া গ্রামের মাজারুল ইসলামের ছেলে এবং আহত লায়ন মিয়া একই উপজেলার দলুয়াপাড়া গ্রামের মমতাজ উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর ৫টার দিকে গুড়িগুড়ি বৃষ্টির মধ্যে পঞ্চগড় থেকে ছেড়ে আসা একটি দশ চাকার বালুবাহী ট্রাক মহাস্থান নাগরকান্দী হাতিবান্ধা এলাকায় এসে পিছন দিক থেকে থেমে থাকা অপর একটি ট্রাকে ধাক্কা দেয়। সংঘর্ষের সময় নিহত মনির হোসেন ক্যাবিনে ঘুমাচ্ছিলেন এবং হেলপার লায়ন মিয়া ট্রাকটি চালাচ্ছিলেন বলে জানা যায়। ধাক্কার ফলে ট্রাকের সামনের অংশ দুমড়ে-মুচড়ে গেলে মনির ঘটনাস্থলেই প্রাণ হারান।

দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। প্রায় ৪ ঘণ্টা আটকা পড়ে থাকার পর ড্রাইভারের মরদেহ উদ্ধার করা হয়। তবে স্থানীয়রা অভিযোগ করেন, উন্নতমানের উদ্ধার সরঞ্জামের অভাবে দ্রুত উদ্ধার সম্ভব হয়নি। ব্যবহৃত ক্রেন ও রেকার প্রয়োজনীয় সক্ষমতা না থাকায় ঘটনাস্থলে জনমনে ক্ষোভের সৃষ্টি হয়।

এ বিষয়ে কুন্দারহাট হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) নির্মল চন্দ্র মহন্ত বলেন, "দুর্ঘটনার খবর পেয়ে আমরা সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিসের একটি দল পাঠাই। মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে। কী কারণে দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখা হচ্ছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয়দের দাবি, অদক্ষ ও ঘুমন্ত অবস্থায় হেলপার গাড়ি চালানোর কারণেই এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী