ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিনের রাজধানী বেজিং, অন্তত ৩০ জনের মৃত্যু

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০১:৪৬:২২ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০১:৪৬:২২ অপরাহ্ন
ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিনের রাজধানী বেজিং, অন্তত ৩০ জনের মৃত্যু ছবি: সংগৃহীত
কয়েক দিনের ভারী বৃষ্টিতে বিপর্যস্ত চিনের রাজধানী বেজিং। এখনও পর্যন্ত সেখানে অন্তত ৩০ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে চিনের সরকারি সংবাদমাধ্যম ‘গ্লোবাল টাইম্‌স’। ইতিমধ্যেই বেজিংয়ের নিচু এলাকাগুলি থেকে প্রায় ৮০ হাজার মানুষকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেজিংয়ের মিয়ুন এবং ইয়াংকিং জেলা।

চিনের আবহাওয়া দফতর জানিয়েছে, গত বুধবার থেকে সোমবার মধ্যরাত পর্যন্ত বেজিংয়ে ১৬৫.৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে। সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে বেজিংয়ের মিয়ুন জেলার দু’টি এলাকায়। ওই এলাকাগুলিতে ৫০০ মিলিমিটারেরও বেশি বৃষ্টি হয়েছে। বেজিংয়ের বহু জায়গাতেই সোমবার রাত ১০টা থেকে ১১টা পর্যন্ত (স্থানীয় সময় পর্যন্ত) ৯৫.৩ মিলিমিটার বৃষ্টি হয়েছে।

মঙ্গলবারও বেজিং এবং সংলগ্ন এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে সে দেশের আবহাওয়া দফতর। ফলে হড়পা বান, ভূমিধসের আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। ভারী বৃষ্টির জেরে ইতিমধ্যেই বেজিংয়ের ৩১টি রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। মেরামতির পর কিছু রাস্তায় যান চলাচল স্বাভাবিক হলেও এখনও ১৬টি রাস্তায় রক্ষণাবেক্ষণের কাজ বাকি রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টি চললে মেরামতির কাজ ব্যাহত হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

বেজিং লাগোয়া ১৩৬টি গ্রামে বিদ্যুৎ পরিষেবা ব্যাহত হয়েছে। চিনের সিসিটিভি নিউজ় জানিয়েছে, সড়ক, বিদ্যুৎ পরিষেবা স্বাভাবিক করতে ইতিমধ্যেই কিছু অর্থ বরাদ্দ করেছে শি জিনপিংয়ের প্রশাসন।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী