ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

রাইস পেপার দিয়ে শিট মাস্ক! কী ভাবে বাড়িতে বানাবেন?

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০২:৫২:৫৩ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০২:৫২:৫৩ অপরাহ্ন
রাইস পেপার দিয়ে শিট মাস্ক! কী ভাবে বাড়িতে বানাবেন? ফাইল ফটো
যত দিন যাচ্ছে, ততই খাওয়ার জিনিসের রূপচর্চায় প্রয়োগ নিয়ে চর্চা বাড়ছে। এমনই একটি জিনিস হল রাইস পেপার। ভিয়েতনামি এবং চাইনিজ় খাবারে রাইস পেপার অর্থাৎ চাল দিয়ে তৈরি পাতলা ফিনফিনে একটি শিট ব্যবহার হয়। রেস্তরাঁয় এই সমস্ত খাবার বেশ জনপ্রিয়ও। বাড়িতেও অনেকে রন্ধনপ্রণালী জেনে রাইস পেপার দিয়ে খাবার বানান।

সেই জিনিসটি ব্যবহার করেই তৈরি হচ্ছে শিট মাস্ক। অনেকেই তা ব্যবহার করছেন এবং ফলও পাচ্ছেন। নিজেরাই সে কথা সমাজমাধ্যমে জানাচ্ছেনও। কিন্তু কী এমন আছে এতে, যার গুণে ত্বক হয় উজ্জ্বল এবং টানটান?

চালের জল দিয়ে চুল এবং ত্বকের পরিচর্চা কোরিয়ার জনপ্রিয় পদ্ধতি। কোরিয়ানদের মসৃণ দাগহীন ত্বক এবং মোলায়েম চুল ইদানীং বিশ্বের নজর কেড়েছে। বহু দেশের তরুণ প্রজন্মই এমন সৌন্দর্যের নেপথ্য-কথা জানতে চান, তা ব্যবহার করে সুন্দর হতে চান। সেই কারণেই কোরিয়ান রূপচর্চার কৌশল নিয়ে এত উন্মাদনা।

চালের জলের গুণাগুণ
চালের জলে থাকে ফেরুলিক অ্যাসিড, যা অ্যান্টি-অক্সিড্যান্টও। ত্বকের তারুণ্য বজায় রাখতে অ্যান্টি-অক্সিড্যান্ট জরুরি। চালে থাকা প্রদাহনাশক উপাদান ত্বকের জ্বালা ভাব, র‌্যাশ দূর করতে সাহায্য করে। ত্বকে অসংখ্য ছিদ্র থাকে। কারও কারও সেই রন্ধ্রগুলি বেশি বড় এবং উন্মুক্ত হয়, যা মুখের মসৃণতা নষ্ট করে। চালের জল উন্মুক্ত রন্ধ্রগুলিকে সঙ্কুচিত করে ত্বক টানটান এবং মসৃণ করতে সাহায্য করে এটি।

চাল ভিজিয়ে বেটে খুব পাতলা করে, বাষ্পে ভাপিয়ে এই শিট তৈরি করা হয়। তবে বাড়িতে বানানো নয়, বাজারচলতি রাইস পেপার দিয়েই রূপচর্চার চল তৈরি হয়েছে।

কী ভাবে বানাবেন রাইস পেপার শিট মাস্ক?
শিট মাস্ক হল মুখের আকারের মতোই একটা পাতলা-নরম কাপড়ের মতো জিনিস, যা ত্বকের উপযোগী বিভিন্ন উপাদানে ভরপুর সিরামে ভেজানো অবস্থায় পাওয়া যায়। দেখতে ফেশিয়াল মাস্কের মতোই। প্যাকেটবন্দি অবস্থায় থাকে। ব্যবহারে ঝক্কি নেই। শুধু মুখ পরিষ্কার করে শিটটি চোখ, নাক, ঠোঁটের জায়গা বুঝে খাপের মতো বসিয়ে দিলেই হল। এ ক্ষেত্রে রাইস পেপারের নির্দিষ্ট জায়গা কাঁচি দিয়ে সাবধানে কেটে নিতে হবে, তার পর সেটি মুখে বসাতে হবে।

রাইস পেপারটি জলে ভিজিয়ে মুখে বসিয়ে নেওয়া যায়। মিনিট দশেকে পাতলা জিনিসটি ত্বকের উপর আটকে যাবে। তার পর সেটি টানলেই ছিঁড়ে ছিঁড়ে উঠে আসবে। চালের গুণে এমন মাস্কেই ত্বক হয় টানটান, সুন্দর।

তবে বেশি উপকার পেতে আরও নানা ভাবে তা ব্যবহার করা যায়। শিট মাস্কে থাকে নানা রকম সিরাম। যা ত্বকে গিয়ে পুষ্টি জোগায়। তেমনই ডিমের সাদা অংশে রাইস পেপার ভিজিয়ে সেটি মুখে লাগিয়ে নিতে পারেন। ডিমের সাদা অংশে প্রোটিন থাকে, যা ত্বক টানটান করতে সহায়ক। বলিরেখা কমাতেও এই কৌশল বিশেষ কাজের।

অ্যালো ভেরা এবং গোলাপজল ভাল করে মিশিয়ে তাতে রাইস পেপার ভিজিয়েও শিট মাস্ক হিসাবে ব্যবহার করতে পারেন।

বাজারচলতি শিট মাস্কে ভিটামিন সি, নায়াসিনামাইডের মতো উপাদান থাকে। যা ত্বকের পক্ষে উপযোগী। কিনেও তা ব্যবহার করতে পারেন। চালের জল দিয়ে তৈরি শিটমাস্কও মাখতে পারেন।

তবে কেনা রাইস পেপারে অনেক সময় ময়দা, নুন, চিনি বা এমন অনেক কিছু ব্যবহার হয়, যা ত্বকের পক্ষে উপযোগী নয়। রাইস পেপার ব্যবহারের আগে তা কী ভাবে তৈরি জানতে উপকরণের তালিকায় চোখ বুলিয়ে নেওয়া জরুরি।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী