ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

ঝাড়খণ্ডে বাস-ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৩:০৩:৪৫ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৩:০৩:৪৫ অপরাহ্ন
ঝাড়খণ্ডে বাস-ট্রাকের মধ্যে ভয়াবহ সংঘর্ষ, ১৮ পুণ্যার্থী নিহত ছবি: সংগৃহীত
ভারতে সড়ক দুর্ঘটনায় ১৮ পুণ্যার্থী নিহত হয়েছেন। দেশটির ঝাড়খণ্ড রাজ্যের দেওঘরে বাস-ট্রাকের সংঘর্ষে প্রাণহানির এই ঘটনা ঘটে। মূলত এখন শ্রাবণী মেলা চলছে এবং এসময় হাজার হাজার পুণ্যার্থী বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে দেওঘরে যান।

মঙ্গলবার (২৯ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ঝাড়খণ্ডের দেওঘর জেলার জামুনিয়া গ্রামসংলগ্ন এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৮ জন পুণ্যার্থী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ১০ জন। দেওঘরের সংসদ সদস্য নিশিকান্ত দুবে দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “আমার লোকসভা কেন্দ্র দেওঘরে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৮ জন পুণ্যার্থী প্রাণ হারিয়েছেন। বাবা বৈদ্যনাথ যেন এই শোক সহ্য করার শক্তি দেন তাদের পরিবারকে।”

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রায় ৩৫ জন যাত্রী নিয়ে একটি বাস দেওঘরের বাবাধাম মন্দিরে জল অর্পণ করতে যাওয়ার পথে একটি গ্যাস সিলিন্ডারবোঝাই ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের শিকার হয়। সংঘর্ষটি এতটাই ভয়াবহ ছিল যে বাসটি দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই অনেকের মৃত্যু হয়।

দুর্ঘটনার পরপরই পুলিশ, অ্যাম্বুলেন্স ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুমড়ে-মুচড়ে যাওয়া বাসের ভেতর থেকে আহত ও নিহতদের উদ্ধার করা হয়।

আহতদের কাছাকাছি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র ও দেওঘর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, তাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের পরিচয় শনাক্তের কাজ চলছে এবং মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী