ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

আবারও ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০৮:০৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:০৮:০৬ অপরাহ্ন
আবারও ভাঙল রায়হান রাফী-তমা মির্জার প্রেম ছবি: সংগৃহীত
নির্মাতা রায়হান রাফীর সঙ্গে চিত্রনায়িকা তমা মির্জার প্রেমের গুঞ্জনটা নতুন নয়। গত কয়েকবছর ধরেই শোবিজাঙ্গনে শোনা যাচ্ছে তাদের প্রেমের খবর। 

পারিবারিক অনুষ্ঠান থেকে শুরু করে ব্যক্তিজীবনেও নানা বিশেষ দিনে একে অপরের পাশে থাকতে দেখা যায় এই জুটিকে। ফলে খুব সহজেই ভক্তদের মাঝে ছড়িয়ে পড়ে তাদের প্রেমের গুঞ্জন। 

রাফী-তমার সম্পর্কটা কেবলই প্রেম নাকি বন্ধুত্ব? এমন প্রশ্নের উত্তর বহুবার দিয়েছে এই জুটি। প্রতিবারই তারা রহস্য রেখে গেলেও ভক্তদের বুঝতে সমস্যা হয়নি, নায়িকা ও পরিচালকের সম্পর্কটা যে বিশেষ কিছুই।

রায়হান রাফীর ‘খাঁচার ভেতর অচিন পাখি’ ওয়েব ফিল্মে প্রথমবার অভিনয় করেন তমা মির্জা। এরপর ‘৭ নম্বর ফ্লোর’-এ দেখা যায় অভিনেত্রীকে। সেখান থেকেই নাকি দুজনের প্রেমের শুরু। 

যদিও গত বছরের শেষের দিকে হঠাৎ করেই শোনা যায়, দূরত্ব সৃষ্টি হয়েছে রাফী ও তমার মাঝে। সে সময় এক সাক্ষাৎকারে রাফী বলেন, ‘তমা ও আমাকে জড়িয়ে যেসব খবর শোনা যায়, সেসব কেবলই গুঞ্জন ছিল। তবে আমাদের মধ্যে অনেক ভালো বন্ধুত্বের সম্পর্ক, যা আগেও ছিল এবং এখনো আছে। কিন্তু আমাদের নিয়ে মানুষ যেটা ভাবে, সেটি নেই।’

এদিকে রাফীর এমন বক্তব্যের পর পাল্টা প্রতিক্রিয়ায় তমা জানান, সেই বন্ধুত্বও নাকি নেই! অভিনেত্রীর জবাব, ‘ভালোবাসা সরে গেলে বন্ধুত্ব থাকে? নাকি নতুন করে বন্ধুত্ব হতে পারে? সত্যিই আমার জানা নেই।’

দু’জনের সম্পর্কটা যখন তলানিতে গিয়ে ঠেকে ২৫ সালের শুরুতেই আবারও বরফ গলতে শুরু করে। গত মার্চে রায়হান রাফীর জন্মদিনে তার বাড়িতেই দেখা মেলে অভিনেত্রীর। পরিচালক ও তার মাকে পাশে নিয়ে কেক কাটেন তিনি। এরপরই বিভিন্ন আয়োজনে আবারও একসঙ্গে দেখা মেলে তমা-রাফীর। এমনকি দুজনের গোপনে বিয়ের গুঞ্জনও ছড়িয়ে পড়ে।

তবে এখন আবার শোনা যাচ্ছে, রায়হান রাফী ও তমা মির্জার মাঝে সেই প্রেমটা আর নেই। সম্প্রতি নায়িকার এক সাক্ষাৎকারেও মিলল তেমনই ইঙ্গিত। 

যেখানে রাফীর সঙ্গে সম্পর্কে ছন্দপতন হয়েছে কি না, এমন প্রশ্নে তমা বলেন—আগের কোনো বিষয় নিয়ে এখন কথা বলতে চাই না। কারণ, তা একান্তই ব্যক্তিগত। তবে এটা ঠিক, তারকাদের ব্যক্তিগত বিষয় খুব একটা ব্যক্তিগত থাকে না। তাই বলছি, আমাদের অফ স্ক্রিনে একসঙ্গে দেখার সম্ভাবনা একেবারেই নেই, আর অন স্ক্রিন সম্ভাবনাও আপাতত নেই।

তমা মনে করেন সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। তার কথায়, প্রেম, বন্ধুত্ব, বিয়ে- যেটাই বলা হোক বা না হোক, একসঙ্গে আড্ডা, দেখা বা কথাবার্তা- এসবকে আমি ছন্দপতন মনে করি না। সময়ের সঙ্গে অনেক কিছু বদলায়। আমি আমার মতো করে আছি, আমরা আমাদের মতো করে এগোচ্ছি- এটাই সবচেয়ে ভালো। একই জায়গায় কাজ করি বলে দেখা হতেই পারে, কথাও হতে পারে, আড্ডাও হতে পারে।

প্রসঙ্গত, গত বছর অভিনেত্রী তমার জন্মদিনে এক ফেসবুক স্ট্যাটাসে নিজেদের সুন্দর মুহূর্তের একটি ছবি প্রকাশ করেছিলেন রাফী। উল্লেখ করেন, ‘আমি খুব সৌভাগ্যবান যে, তোমাকে নিয়ে আরও একটি বছর পেলাম; উদ্‌যাপন করো।’

রাফীর সেই পোস্ট শেয়ার করা মাত্রই কৃতজ্ঞতা প্রকাশ করেন তমা মির্জা। মন্তব্যের ঘরে এই অভিনেত্রী লেখেন, ‘আমিও তোমাকে পেয়ে অনেক ভাগ্যবান রাফী।’ যদিও সেসবই এখন কেবলই অতীত। 

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী