ঢাকা , শুক্রবার, ২৪ জুলাই ২০২৬ , ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
আমের ক্যারেটে লুকিয়ে ১০০ বোতল এসকাফ পাচারের চেষ্টা, যুবক গ্রেপ্তার রাজশাহী সীমান্তে বিজিবির অভিযানে নৌকাসহ ভারতীয় সিরাপ জব্দ রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার নতুন এমডির সৌজন্য সাক্ষাৎ দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী রাসিকের ড্রেন পরিষ্কার কার্যক্রমে জলাবদ্ধতা নিরসন, স্বস্তিতে ১১ নম্বর ওয়ার্ডবাসী চট্টগ্রামে ৮ মামলার পলাতক সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার আরএমপির অপরাধ পর্যালোচনা ও সমন্বয় সভা অনুষ্ঠিত চাঁদা দাবির অভিযোগে সংবাদ সম্মেলন, সাংবাদিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি রাজশাহীতে বিএসটিআইর ভ্রাম্যমাণ আদালত, শামিম সুইটসকে ১৫ হাজার টাকা জরিমানা রাজশাহী নগরীতে মাদক মামলায় এক ব্যক্তির যাবজ্জীবন কারাদন্ড রাজশাহীতে দেড় কেজি হেরোইন-সহ গ্রেফতার ১৬ রাজশাহীতে মাদকের বিস্তার: ট্রানজিট রুটে সক্রিয় চক্র, গডফাদারদের গ্রেফতারের দাবি পাবনায় চালককে ছুরিকাঘাত করে ছিনতাই করা অটোরিকশা উদ্ধার, গ্রেপ্তার ১ বিয়ের প্রলোভনে কলেজছাত্রীকে ধর্ষণ, এনসিপি নেতা গ্রেপ্তার যশোরে দুই ছেলে সরকারি কর্মকর্তা, মা তুলে খান বয়স্ক ভাতা তারেক রহমানকে ভারত সফরের আমন্ত্রণ মোটরসাইকেল ও অটোরিকশার সংঘর্ষে শিক্ষার্থীর মৃত্যু মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় যুবদল নেতা নিহত শুক্রবার পদত্যাগ করতে পারেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন বর্ষায় ঘরের আর্দ্রতা কমাতে কোন কৌশল প্রয়োগ করলে বিদ্যুতের খরচ কমবে

নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২১:২৬ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ০৪:২১:২৬ অপরাহ্ন
নিজেদের চাঁদাবাজি ঢাকতে তরুণদের দায় দিচ্ছে বিএনপি: নাহিদ ইসলাম ছবি: সংগৃহীত
বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজি প্রসঙ্গে কঠোর সমালোচনা করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ৫ আগস্টের পর বিএনপির মাধ্যমে চাঁদাবাজি ছড়িয়ে গেছে। এখন নিজেদের দায় এড়াতে তরুণদের উপর দোষ চাপানো হচ্ছে।

মঙ্গলবার (২৯ জুলাই) সকালে টাঙ্গাইলে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’র আগে এক সাক্ষাৎকারে এসব মন্তব্য করেন তিনি। এসময় তিনি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নিজ দলের চাঁদাবাজি নিয়ন্ত্রণে কার্যকর ভূমিকা নিতে আহ্বান জানান।

নাহিদ ইসলাম বলেন, ‘বিএনপি রাষ্ট্র সংস্কারে একটিও উদ্যোগ নেয়নি। তাদের আয়ের উৎস ও ব্যয়ের হিসাব জনগণের কাছে অস্পষ্ট। যে চাঁদাবাজির অর্থনীতির ভিত্তিতে রাজনৈতিক দলগুলো চলে, সেই অর্থনৈতিক কাঠামো ভেঙে দিতে হবে। চাঁদাবাজির সংস্কৃতি পরিবর্তনে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’

তিনি ‘জুলাই সনদ’ প্রসঙ্গে বলেন, ‘শুধু প্রতিশ্রুতি নয়, জুলাই সনদকে আইনি ভিত্তি দিতে হবে। গণপরিষদ, গণভোট বা এলএফও-এর মাধ্যমে তা সম্ভব। পরবর্তী নির্বাচিত সরকারকে এই সনদ বাস্তবায়নে বাধ্য করতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি নির্বাচন কমিশনের জন্য নিয়োগ কমিটি করা হয়, তাহলে দুর্নীতি দমন কমিশন (দুদক) এবং বাংলাদেশ সরকারি কর্ম কমিশনেও (পিএসসি) একই পদ্ধতিতে নিয়োগ হওয়া উচিত। সরকারি চাকরিতে দলীয়করণ নয়, নিরপেক্ষতা নিশ্চিত করা তরুণদের বড় প্রত্যাশা।’

উচ্চকক্ষ ও সাংবিধানিক প্রতিষ্ঠান নিয়ে তিনি বলেন, ‘উচ্চকক্ষে পার্লামেন্টারি রিভিউ (পিআর) হলে জবাবদিহিতার সংস্কৃতি গড়ে উঠবে। যুক্তি ও তথ্যের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে—দেশ ও জাতির কল্যাণে সিদ্ধান্ত নিতে হবে।’

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী

দুই দিনের সরকারি সফরে আজ রাজশাহীতে ভূমিমন্ত্রী