ঢাকা , বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬ , ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির বিবাহবার্ষিকীতে ডিভোর্স পেপার উপহার পেয়েছিলেন সেলিনা জেটলি পরিচালকের কাছ থেকে রাত কাটানোর প্রস্তাব পান অভিনেত্রী, এরপর যা ঘটল ইরানে গিয়ে কিডনি বিক্রি করে দেশে ফেরেন ছামছুল, অতঃপর... সাতকানিয়ার হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার স্কুলে প্রধান শিক্ষক ও শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল সড়ক দুর্ঘটনা রোধে রাজশাহীতে নিসচার রোড ক্যাম্পেইন পুলিশের নাম ভাঙিয়ে চাঁদা দাবির অভিযোগে গ্রেপ্তার ২ বাবার বাড়িতে বেড়াতে গিয়েছিলেন মনিকা, অতঃপর... হাটহাজারীতে এলজি ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার কাটাখালী থানার মিডিলচরে ভারতীয় মদ জব্দ লালপুরে পরিত্যক্ত ব্যাগে গুলি ও ওয়াকিটকি উদ্ধার বিরোধী দলকে ভোট দিলে ঠাকুরগাঁওয়ের উন্নয়ন বাধাগ্রস্ত হবে,নির্বাচনী প্রচারনায়-মির্জা ফয়সল ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের প্রয়োজন হবে না- ইসি সানাউল্লাহ মাদকাসক্ত ছেলের ছুরিকাঘাতে প্রাণ গেল মায়ের ‘অপারেশন ক্লিন হার্ট’ প্রসঙ্গে যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ময়মনসিংহে স্কুলের ভেতরেই শিক্ষক-শিক্ষিকার মারামারি, ভিডিও ভাইরাল এবার প্রাথমিক বিদ্যালয়ে ভর্তিতে বয়স নির্ধারণ অটোরিকশায় চার্জ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে চালকের মৃত্যু এক রাতেই ইউক্রেনের ৯০২ ড্রোন ভূপাতিত: রাশিয়া

১০৩ ডিগ্রি জ্বর নিয়ে প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন রাজ রিপা

  • আপলোড সময় : ২৯-০৭-২০২৫ ১১:০৩:৫৯ অপরাহ্ন
  • আপডেট সময় : ২৯-০৭-২০২৫ ১১:০৩:৫৯ অপরাহ্ন
১০৩ ডিগ্রি জ্বর নিয়ে প্রথমবার র‍্যাম্পে হাঁটলেন রাজ রিপা ছবি: সংগৃহীত
ঢাকাই সিনেমার নবাগত নায়িকা রাজ রিপা। অভিনয়ে নাম লেখানোর আগে জাতীয় ব্যাডমিন্টন দলের (অনূর্ধ্ব-১৮) সদস্য ছিলেন তিনি। খুলনা বিভাগে চ্যাম্পিয়নও হয়েছিলেন। কিন্তু ব্যাডমিন্টনকে বিদায় জানিয়ে চলচ্চিত্রে ক্যারিয়ার গড়ার লড়াই করছেন তিনি।

২০২০ সালে ‘দহন’ সিনেমায় একটি ছোট চরিত্রে প্রথম অভিনয় করেন তিনি। চলতি বছর মুক্তি পেয়েছে তার অভিনীত ‘ময়না’ সিনেমাটি। জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে নির্মিত এই সিনেমাটির পরিচালক ছিলেন মনজুরুল ইসলাম মেঘ।

এদিকে চলচ্চিত্রের পাশাপাশি প্রথমবার র‍্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটলেন এই নায়িকা। সম্প্রতি একটি অনুষ্ঠানে বোরকা পরে র‍্যাম্পে হেঁটে দর্শকদের মন জয় করেছেন।

র‍্যাম্পে শো স্টপার হিসেবে হাঁটার একটি ভিডিও রাজ রিপা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করে ক্যাপশনে লিখেছেন, শুনতে পারছি আমার দর্শকের ভালো লাগার চিৎকার। কষ্টটা তখনই সফল হয়, যখন মানুষ আমাকে পছন্দ করে, সাপোর্ট করে। শো স্টপার হিসেবে এই প্রথম আমার র‍্যাম্পে হাঁটা, তাও শরীরে ১০৩’ জ্বর নিয়ে। ওয়াও, হাবিবি, সুবহানাল্লাহ, মাশাআল্লাহ, মারহাবা, বলে মানুষের চিৎকার আমার কাছে সত্যিই স্মরণীয় হয়ে থাকবে। আপনাদের এই উৎসাহে র‍্যাম্পে রেগুলার পাবেন, ইনশাআল্লাহ।  

নিউজটি আপডেট করেছেন : Rajshahir Somoy

কমেন্ট বক্স
​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির

​রাজশাহীতে ২৫ কেজির বেশি কষ্টিপাথরের শিবমূর্তি উদ্ধার বিজিবির